×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৩-১০-০৯
  • ৪৯৭৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মার্কিন সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা চাক শুমার এবং তার প্রতিনিধি দল সোমবার চীনের পররাষ্ট্রমন্ত্রী  ওয়াং ইয়ের সাথে সাক্ষাত করেছেন। ‘এজেন্সি পুল’ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
ওয়াং একটি বৈঠকে যাওয়ার আগে বেইজিংয়ের দিয়াওইউতাই স্টেট গেস্ট হাউসে শুমার এবং তার প্রতিনিধিদের অভ্যর্থনা জানান। সেখানে ‘আমাদের স্বাগত জানানোর জন্য’ ওয়াংকে ধন্যবাদ জানান শুমার।
ওয়াশিংটন বেইজিংয়ের সাথে উত্তেজনা কমাতে চাওয়ার প্রেক্ষাপটে শুমার হলেন চীন সফরে যাওয়া উচ্চ পর্যায়ের সর্বশেষ মার্কিন কর্মকর্তা।
এজেন্সি পুলের এক প্রতিবেদনে বলা হয়, শুমার শনিবার সাংহাইতে ক্ষমতাসীন চীনা কমিউনিস্ট পার্টির প্রধান কর্মকর্তা চেন জিনিংয়ের সাথে সাক্ষাত করেন। এ সময় চেন জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র ‘আমাদের অর্থনীতিকে দ্বিগুন করতে চায় না।’
সাংহাইতে তিনি ফেন্টনাইল ড্রাগ আসক্ত সংকটে চীনের বিভিন্ন প্রতিষ্ঠানের ভূমিকার বিষয়টি উত্থাপন করেন।
তিনি জোর দিয়ে বলেন, ‘এটি সরকার নয়, এটি চীনা কোম্পানি।’
তিনি বলেন, ‘তারা ফেন্টানাইল সংকটে ইন্ধন জোগাচ্ছে যা যুক্তরাষ্ট্রের জনসাধারণকে মাদকাসক্ত করে তুলছে।’
ব্লুমবার্গ জানায়, তার প্রতিনিধি দল প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠক করতে চাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat