×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৩-১০-০৯
  • ৭৯২৭৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাজধানী কাকরাইলের এস, এ পরিবহনের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১২টি ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌছে সকাল ১০ টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণ এনেছে।  এ ঘটনায় এখনও পর্যন্ত কেউ হতাহত হয়েছেন কি না তা জানাতে পারেনি দমকল বাহিনী।  
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদপ্তরের ডিউটি অফিসার লিমা খানম  বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার সকাল ১০ টা ১০ মিনিটে কাকরাইল এস, এ পরিবহনের ৪ তলা ভবনের নীচ তলায় আগুন লাগে। এরপর ১০ টা ১৫ মিনিটে সেখানে ফায়ার সার্ভিসের  প্রথম ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে পর্যায়ক্রমে ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ৮ টি, তেজগাঁও ৩টি ও ১ টি টহলগাড়ি ঘটনাস্থলে পৌছে সকাল ১০ টা ৫৮  মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। 
তিনি জানান, আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি। এটি তদন্ত সাপেক্ষ বলা যাবে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat