×
ব্রেকিং নিউজ :
ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করবে বিএনপি: তারেক রহমান ঢাকা-১১ আসনের উন্নয়ন না হওয়ার একমাত্র কারণ ভূমিদস্যুতা : নাহিদ ইসলাম নাটোর-১ আসনে বিএনপি’র নির্বাচনী জনসভা বিএনপি স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করার দল: রাজশাহীতে মিলন বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০ রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২৩-১০-০৯
  • ৮২৫২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০ অক্টোবরের পরিবর্তে আগামী ২৯ অক্টোবর ঢাকা মেট্রোরেল এমআরটি লাইন-৬ এর আগারগাঁও-মতিঝিল অংশের শুভ উদ্বোধন ঘোষণা করবেন।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নূরী জানান, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৯ অক্টোবর ঢাকা মেট্রোরেল এমআরটি লাইন-৬ এর আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।’
তিনি বলেন, আগারগাঁও-মতিঝিল সেকশন চালু হলে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত যাত্রীরা মেট্রোরেলের পূর্ণাঙ্গ সেবা পাবেন।
‘দ্রুতগতির এই ট্রেন কার্বন নিঃসরণ কমাতে সাহায্য করবে। যানজট কমাবে’-উল্লেখ করে সচিব বলেন, ‘এই ট্রেনে উত্তরা থেকে মতিঝিল যেতে সময় লাগবে মাত্র ৪০ মিনিট। এখন বাস বা প্রাইভেটকারে যেতে দেড় থেকে দুই ঘণ্টা সময় লাগে।’
এর আগে গত ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত দেশের ইতিহাসে প্রথম মেট্রোরেলের প্রথম ধাপের উদ্বোধন  ঘোষণা করেন।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক এর আগে বলেন, মেট্রোরেলের মাধ্যমে যাতায়াতের ক্ষেত্রে জনদুর্ভোগ কমবে বলে আশা করা হচ্ছে। আরামদায়ক ভাবে কম সময়ে বেশি যাত্রী পরিবহন করতে পারবে এই মেট্রোরেল।
প্রতিটি ট্রেন ২ হাজার ৩০০ যাত্রী নিয়ে ১০০ থেকে ১১০ কিলোমিটার গতিতে চলতে পারে। তবে বাঁকযুক্ত এলাকায় গতি কম থাকবে।
২০০৯ সালে ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ সরকার রাজধানীর ওপর চাপ কমাতে নানা উদ্যোগ গ্রহণ করে । যানজট নিরসনে রাজধানীজুড়ে মেট্রোরেল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat