×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-১০-১০
  • ৭৪৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অস্ট্রেলিয়ান বিপক্ষে জয় দিয়ে ঘরের মাঠে  বিশ্বকাপ মিশন শুরু করেছে ভারত। কিন্তু এখনো তারা পূর্ণ শক্তির দল হাতে পায়নি। দলের সাম্প্রতিক সময়ের সবচেয়ে ফর্মে থাকা ওপেনিং ব্যাটার শুভমান গিল ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এখনো মাঠের বাইরে রয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ইতোমধ্যেই জানিয়ে দিয়েছে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও তিনি দলের বাইরে থাকবেন। এদিকে একটি সূত্র নিশ্চিত করেছে প্লাটিলেট কমে যাওয়া গিলকে চেন্নাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিসিসিআই গিলের শারিরীক পরিস্থিতি খুব সতর্কতার সাথে পর্যবেক্ষন করছে। কিন্তু এই মুহূর্তে তার মাঠে ফেরার কোন সম্ভাবনা নেই। তার উপর হঠাৎ করেই রক্তের প্লাটিলেটের সংখ্যা কমে যাওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করতে বাধ্য হয়েছে বিসিসিআই। এ সম্পর্কে বিসিসিআই জানিয়েছে, ‘গিল গত দুইদিন যাবত চেন্নাইয়ের হোটেলেই ছিলেন। কিন্তু তার প্লাটিলেট ৭০ হাজারে  নেমে যাওয়ায় তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। যথাযথ মেডিকেল সুবিধা পাবার লক্ষে সতর্কতার অংশ হিসেবে তাকে ভর্তি করা হয়েচে। প্লাটিলেট সংখ্যা এক লাখের উপর উঠে এলেই তাকে হাসাপতাল থেকে নিয়ে আসা হবে।’
চেন্নাইয়ে মাল্টি-কেয়ার হাসপাতাল কভেরিতে গিলের সাথে টিম চিকিৎসক রিজওয়ান রয়েছেন। এক বিবৃতিতে বিসিসিআই আরো জানিয়েছে গতকাল পুরো দল আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের জন্য দিল্লিতে রওয়ানা হয়ে গেলেও গিল চেন্নাইতে রয়েছেন। সেখানে মেডিকেল টিম তাকে যথাযথ পর্যবেক্ষনে রেখেছে।
বিসিসিআই এখন পাকিস্তানের বিপক্ষে আগামী ১৪ অক্টোবর বিশ^কাপের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচে গিলের ফিরে আসার আশা করছে। কিন্তু শারিরীক পরিস্থিতি বিবেচনায় তারকা এই ব্যাটারের সেই ম্যাচেও খেলা নিয়ে যথেষ্ঠ শঙ্কা রয়েছে। শারিরীক অবস্থা ভাল হলে গিল সরাসরি আহমেদাবাদে উড়ে যাবেন। যদিও ডেঙ্গু জ¦র থেকে সেড়ে ওঠার পর আদৌ তার ফিটনেস কি পর্যায়ে থাকবে সেটাও দেখার বিষয়।
গিলের পরিবর্তে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে ইনিংস ওপেন করতে নামা ইশান কিশান পেস বোলার মিশেল স্টার্কের বলে কোন রান না করেই সাজঘরে ফিরেছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat