×
ব্রেকিং নিউজ :
নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা নারীদের এগিয়ে আনতে রাজনৈতিক দলগুলোর বড় ভূমিকা প্রয়োজন : জাইমা রহমান পাহাড় ও সমতলের ব্যবধান ঘুচাতে ই-লার্নিং হবে শক্তিশালী হাতিয়ার : সুপ্রদীপ চাকমা এমন প্রতিশ্রুতি দিতে চাই না যা মানুষের সাধ্যের বাইরে: তারেক রহমান পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিটিসিএল এমভিএনও সিম এবং ট্রিপল প্লে সেবার উদ্বোধন ‘বন্দরে ধর্মঘটের ইস্যুতে সরকার হার্ডলাইনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে’
  • প্রকাশিত : ২০২৩-১০-১৫
  • ৬০৩৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ আজ  রোববার ৫৫ পদাতিক ডিভিশন ও যশোর এরিয়া পরিদর্শন করেছেন।
সেনাবাহিনী প্রধান প্রথমে  সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড এর তত্ত্বাবধানে চলমান নড়াইলের শহরাংশে জাতীয় মহাসড়ক (এন-৮০৬) প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।
এ সময় তিনি কাজের গুণগত মান বজায়  রেখে নির্ধারিত সময়ের মধ্যে এবং জনসাধারণের কোনো ধরনের অসুবিধার সৃষ্টি না করে প্রকল্পের  কাজ সমাপ্ত করার নির্দেশনা দেন। এরপর  তিনি ৫৫ পদাতিক ডিভিশনের প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শনের অংশ হিসেবে নড়াইল জেলার মোচড়া এলাকায় ডিভিশন পরিচালিত আর্মস কমান্ডো ক্যাডারের চূড়ান্ত অনুশীলন পর্যবেক্ষণ করেন। এসময় তিনি প্রশিক্ষণার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং প্রতিকূল পরিস্থিতি মোকাবেলার দক্ষতা অর্জনের উপর গুরুত্বারোপ করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন । পাশাপাশি তিনি সেনাসদস্যদের দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারের মানসিকতা নিয়ে কাজ করার নির্দেশনাও দেন। এছাড়াও তিনি জনসাধারণের স্বাস্থ্যসেবার মান উন্নয়নের জন্য নিজের জমিতে স্থাপিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় সম্পন্ন  'অধ্যক্ষ শেখ রোকনউদ্দিন আহমেদ মা ও শিশু কল্যাণ' হাসপাতাল উদ্বোধন করেন এবং স্থানীয়দের মাঝে  খাদ্য ও উপহার সামগ্রী বিতরণ করেন। এরপর তিনি সেনাবাহিনীর উদ্যোগে মেডিকেল ক্যাম্পেইন পরিদর্শন করেন  এবং বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয়দের সাথে মতবিনিময় করেন।
এসময় জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া ছাড়াও ঊর্ধ্বতন সেনাকর্মকর্তাগণসহ অন্যান্য সেনাসদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat