×
ব্রেকিং নিউজ :
নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা নারীদের এগিয়ে আনতে রাজনৈতিক দলগুলোর বড় ভূমিকা প্রয়োজন : জাইমা রহমান পাহাড় ও সমতলের ব্যবধান ঘুচাতে ই-লার্নিং হবে শক্তিশালী হাতিয়ার : সুপ্রদীপ চাকমা এমন প্রতিশ্রুতি দিতে চাই না যা মানুষের সাধ্যের বাইরে: তারেক রহমান পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিটিসিএল এমভিএনও সিম এবং ট্রিপল প্লে সেবার উদ্বোধন ‘বন্দরে ধর্মঘটের ইস্যুতে সরকার হার্ডলাইনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে’
  • প্রকাশিত : ২০২৩-১০-১৬
  • ৭৯০৪৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে একটি স্মার্ট বাংলাদেশ গড়তে তার সরকারের পদক্ষেপ উপলক্ষ্যে আজ একটি ১০ টাকার স্মারক ডাকটিকিট, একটি ১০ টাকার উদ্বোধনী খাম এবং একটি ৫ টাকার ডাটা কার্ড অবমুক্ত করেছেন।
শেখ হাসিনা আন্তর্জাতিক সিভিল এভিয়েশন সংগঠনে বাংলাদেশের সদস্য হওয়ার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে ৫০ টাকা মূল্যের একটি স্মারক ডাকটিকিট স্যুভেনির শিট, একটি ১০ টাকার উদ্বোধনী খাম এবং একটি ৫ টাকার ডাটা কার্ডও অবমুক্ত করেন।
প্রধানমন্ত্রী আজ গণভবনে এক অনুষ্ঠানে এসব স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম, ডাটা কার্ড ও স্যুভেনির অবমুক্ত করেন।
এ উপলক্ষে প্রধানমন্ত্রী বিশেষ সীলমোহর ব্যবহার করেন।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, ডাক ও টেলিযোগাযোগ সচিব আবু হেনা মোরশেদ জামান, ডাক অধিদপ্তরের মহাপরিচালক তরুণ কান্তি সিকদার উপস্থিত ছিলেন।
ঢাকা জিপিওর ফিলাটেলিক ব্যুরো থেকে এসব স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম, ডাটা কার্ড বিক্রি করা হবে এবং পরে অন্যান্য জিপিওতে ও সারাদেশে প্রধান ডাকঘরে পাওয়া যাবে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম মাহবুব আলী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম তোফাজ্জেল হোসেন মিয়া, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব মো. মোকাম্মেল হোসেন ও বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান এসময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat