×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৩-১০-২০
  • ৬৬৩৮২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফিলিস্তিনের মুসলমানদের ওপর ইসরায়েলের বর্বর হত্যাযজ্ঞের প্রতিবাদে ও ফিলিস্তিনের শান্তি ও কল্যাণ কামনা করে সিলেট অঞ্চলের প্রতিটি মসজিদ ধর্মীয় উপাসনালয় দোয়া ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
সরকার ঘোষিত কর্মসুচী অনুযায়ি আজ শুক্রবার সিলেট অঞ্চলের প্রতিটি মসজিদ ও ধর্মীয় উপসনালয়ে এ কর্মসুচী পালিত হয়। 
এতে পবিত্র মসজিদুল আকসার সুরক্ষা এবং নিহত ফিলিস্তিনিদের জন্য শহীদের মর্যাদা ও যুদ্ধাহতদের জন্য উন্নত চিকিৎসার জন্য প্রার্থনা করা সহ ফিলিস্তিনী মুক্তিকামী জনগণের সুখ শান্তি ও কল্যান কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়। 
জুমআর নামাজ শেষে সিলেটে ওলিকুল শিরোমণি হযরত শাহজালাল (র.) দরগাহ মসজিদসহ বিভিন্ন মসজিদে এই বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। হযরত শাহজালাল মাজার মসজিদে দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আমজাদ হোসেন। 
এ ছাড়াও সিলেট নগরীর হযরত শাহপরান (রহ.), সিলেট কেন্দ্রীয় জামে মসজিদ,সিলেট কোর্ট মসজিদ, কালেক্টরেট মসজিদ, কুদরত উল্লাহ জামে মসজিদ, বন্দরবাজার আবুতোরাব জামে মসজিদ, বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদ, হাওয়াপাড়া জামে মসজিদ, সাদারপাড়া জামে মসজিদ, আম্বরখানা জামে মসজিদ, ভার্থখলা জামে মসজিদ,কাজীটুলা জামে মসজিদ,মইয়ারচর কেন্দ্রীয় জামে মসজিদসহ নগরী ও নগরীর বাহিরে বিভিন্ন পাড়া মহল্লার মসজিদের ইমাম ও মুয়াজ্জিনবৃন্দ হাজার হাজার মুসল্লিরা এ বিশেষ মোনাজাতে অংশনেন। মুসল্লিরা বাংলাদেশসহ সারাবিশ্বের সকল মানুষের সুরক্ষা,দেশের অব্যাহত সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করেন।
এদিকে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে এবং ফিলিস্তিনের মুসলমানদের ওপর ইসরায়েলের বর্বর হত্যাযজ্ঞ, নির্যাতন, বোমা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদে সিলেট মহানগর সহ প্রায় প্রতিটি এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন সিলেটের মুসলিম জনতা।
আজ শুক্রবার (২০ অক্টোবর) বাদ জুমআ সিলেট মহানগরী ও এর বাহিরে বিভিন্নস্থানে নানা বয়স ও পেশার মানুষ হাজার হাজার মানুষ রাজপতে বিক্ষোভ করেন। বিক্ষোভকারীরা ফিলিস্তিনের পতাকা এবং গাজায় ইসরাইলি হামলায় হতাহতের ছবি ও বিধ্বস্ত ভবনের ছবি বহন করছিলেন। এসময় তারা আমেরিকা ও ইসরাইলবিরোধী নানা শ্লোগান দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat