×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৩-১০-২১
  • ৫৭০৩৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভোলা জেলার লালমোহন উপজেলায় আজ ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ৪৪ জন রোগীর মধ্যে ২২ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।
শনিবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা কার্যালয় আয়োজিত উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন এসব চেক তুলে দেন।
এসময় সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী পদক্ষেপে বাংলাদেশ এখন উন্নয়ন-অগ্রযাত্রায় অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে। বাংলাদেশের এই উন্নয়ন এখন বিশ^াবসীর কাছেও স্বীকৃত। জটিল রোগে আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তাসহ নানান মানবিক কর্মকান্ডের মাধ্যমে শেখ হাসিনা অনন্য মর্যাদায় আসীন হয়েছেন। তাই সরকারের এসব চলমান উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রাখতে শেখ হাসিনার কোন বিকল্প নেই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুলের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তৈয়ুবুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদ প্রমুখ।
অনুষ্ঠানে ক্যান্সার, লিভার সিরোসিস, কিডনি, স্ট্রোকে প্যরালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ৪৪ জনের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে চেক প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat