×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৩-১০-২৫
  • ৪৬২৩০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আইনি জটিলতার কারণে অনেকদিন থেকেই খুব একটা ভালো সময় পার করছেন না বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্ডেজ। বেশ কয়েকবার ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থার ডাকে আদালতে উপস্থিত হতে হয়েছে জ্যাকুলিনকে। এমনকি ভারতের বাইরে যাওয়া নিয়েও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল তার ওপর। তাছাড়া সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে সম্পর্কের খবর ফাঁস হওয়ার পর কাছের অনেকেই তার থেকে দূরে সরে গেছেন। এছাড়া মায়ের অসুস্থতা নিয়েও দুশ্চিন্তায় দিন কাটিয়েছেন তিনি। আর এসব মানসিক যন্ত্রণা থেকে মুক্তির আশায় কেদারনাথে গেছেন জ্যাকুলিন। সেখানে ভ্রমণের কয়েকটি ছবিও শেয়ার করেছেন ভক্তদের সঙ্গে।
দ্য টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, জ্যাকলিন ফার্নান্দেজ অনেকদিনের স্বপ্ন পুরনে সফল হয়েছেন। তিনি প্রশান্তির খুঁজতে কেদারনাথে গেছেন। সেখান থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভ্রমণের কয়েকটি ছবিও শেয়ার করেছেন ভক্তদের সঙ্গে।
নেটদুনিয়ায় ছবিগুলো দেখে জ্যাকুলিনের ব্যাপক প্রশংসা করেছেন নেটিজেনরা। তবে অনেকে বলছেন ভিন্ন কথাও।নেটিজেনদের একাংশের দাবি, সুকেশের মঙ্গল কামনার জন্যই পবিত্র ভূমিতে ছুটে গেছেন জ্যাকুলিন। কারণ, কয়েক দিন আগেই জেলে বসে অভিনেত্রীর জন্য নবরাত্রির উপোস রেখেছিলেন সুকেশ। যেন কোনো অশুভ শক্তি জ্যাকুলিনকে ছুঁতে না পারে।এই ঘটনার এক সপ্তাহের মধ্যেই জ্যাকুলিন পা রেখেছেন কেদারনাথে। যে কারণে নেটিজেনদের ধারণা, সুকেশের জন্য প্রার্থনা করতেই এই তীর্থযাত্রা অভিনেত্রীর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat