×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৩-১১-০১
  • ৪৫৩৯৮৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কলিকাতা থেকে ছেড়ে আসা ঢাকাগামী চলন্ত মৈত্রী এক্সপ্রেস ট্রেনে পেট্রোল বোমা ও পাথর নিক্ষেপ করেছে বিএনপির পিকেটররা। এসময় মৈত্রী এক্সপ্রেস ট্রেনের বগির একটি জানালার কাঁচ ভেঙ্গে যায়। বুধবার দুপুর ১১টা ৫৫ মিনিটে  ঈশ্বরদীর লোকোসেড এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে একটি পেট্রোল বোমার বোতল উদ্ধার করে পুলিশ।
ঈশ্বরদীর লোকোসেড রেলগেটের গেটম্যান শরিফুল ইসলাম জানান, ১৫ থেকে ১৬ জনের একদল যুবক লোকোমোটিভ সেডের সামনে মৈত্রী এক্সপ্রেস ট্রেনে ককটেল, পাথর ও ইট দিয়ে ঢিল ছুড়ে মারে। এসময় দ্রুত ট্রেনটি ঢাকার দিকে চলে যায়।
পাকশী বিভাগীয় রেলওয়ে প্রকৌশলী বীরবল মন্ডল ও আব্দুর রহিম জানান, দুপুর ১১ টা ৫৫ মিনিটে ঈশ্বরদী জংসন স্টেশনের অদূরে লোকোসেড অতিক্রম করার সময় মৈত্রী এক্সপ্রেস ট্রেনের ৭২১৯ কোচে ঢিল ছুড়ে দুর্বৃত্তরা। এতে জানালার একটি কাঁচ ভেঙ্গে পড়ে।   
পাকশী রেলওয়ে পুলিশ সুপার সাহাব উদ্দীন আহমেদ জানান, ‘বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস ট্রেন ঈশ্বরদীর লোকোসেড অতিক্রম করার সময় কতিপয় দুস্কৃতকারী ট্রেনে হামলা চালিয়ে জানালা ভাংচুর করে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুুলিশ ও রেলের নিরাপত্তা বাহিনীসহ  ঘটনাস্থলে এসেছি, বিষয়টির  তদন্ত করে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করব।’
এ সংবাদ  পেয়ে পাবনা জেলা প্রশাসক মো. আসাদুজ্জামান, এসপি আকবর আলী মুন্সী, ঈশ্বরদী ইউএনও সুবীর কুমার দাশ, ঈশ্বরদীর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গৌস্বামী, সহকারী কমিশনার টিএম রাহসিন কবির, ওসি অরবিন্দ সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল কালাম আজাদ মিন্টু , উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক আব্দুস সালাম খান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জুবায়ের বিশ্বাসসহ র‌্যাব, বিজিবির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat