×
ব্রেকিং নিউজ :
নারীদের এগিয়ে আনতে রাজনৈতিক দলগুলোর বড় ভূমিকা প্রয়োজন : জাইমা রহমান পাহাড় ও সমতলের ব্যবধান ঘুচাতে ই-লার্নিং হবে শক্তিশালী হাতিয়ার : সুপ্রদীপ চাকমা এমন প্রতিশ্রুতি দিতে চাই না যা মানুষের সাধ্যের বাইরে: তারেক রহমান পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিটিসিএল এমভিএনও সিম এবং ট্রিপল প্লে সেবার উদ্বোধন ‘বন্দরে ধর্মঘটের ইস্যুতে সরকার হার্ডলাইনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে’ বিএনপির ৭ নেতার বহিষ্কার আদেশ প্রত্যাহার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য শুল্ক সমন্বয়ে ২৫টি বোয়িং কেনার প্রস্তাব বিমানের সারাদেশে গণভোট ও নির্বাচন-২০২৬ সম্পর্কে প্রচার করছে তথ্য মন্ত্রণালয় : তথ্যসচিব আন্তর্জাতিক শ্রমবাজারে সুনাম বজায় রাখতে সার্টিফিকেশন জালিয়াতি রোধে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২৩-১১-০২
  • ৫৬৮৫৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জানিয়েছেন, দেশে ভূমিহীন পরিবারের সংখ্যা ২ লাখ ৯১ হাজার ৯৫৪ টি। এখন পর্যন্ত ২ লাখ ৭৬ হাজার ৬৯১ ভূমিহীন পরিবারকে পুনর্বাসিত করা হয়েছে। 
আজ সংসদে সরকারি দলের সদস্য হাজী মোহাম্মদ সেলিমের টেবিলে উত্থাপিত এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
মন্ত্রী জানান, ঢাকা বিভাগে উপজেলাভিত্তিক মোট ভূমিহীন পরিবার ৩৮ হাজার ৮১৬টি এবং প্রায় ৩৮ হাজার ১৮০টি পরিবারকে পুনর্বাসিত করা হয়েছে। চট্টগ্রাম বিভাগের বিভিন্ন উপজেলায় প্রায় ৫৩ হাজার ৮৬৭টি পরিবার ভূমিহীন যেখানে প্রায় ৪৬ হাজার ৫৭১ পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। রাজশাহী বিভাগে ভূমিহীন পরিবারের সংখ্যা ৩২ হাজার ২৯৮টি এবং পুনর্বাসন করা হয়েছে ৩২ হাজার ৪টি।
তিনি জানান, খুলনা বিভাগে উপজেলা ভিত্তিক ভূমিহীন পরিবারের সংখ্যা ২৪ হাজার ৫৪১টি এবং গত ১৫ বছরে ২২ হাজার ৩৪৮টি ভূমিহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। বরিশাল বিভাগে প্রায় ৩১ হাজার ৪১৩টি পরিবার ভূমিহীন ছিল যেখানে প্রায় ২৮ হাজার ৮১৬ পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। সিলেট বিভাগের বিভিন্ন উপজেলায় ২১ হাজার ৯২৯ পরিবার ভূমিহীন এবং ২১ হাজার ৯২৯ পরিবারকে পুনর্বাসন করা হয়েছে।
মন্ত্রী জানান, রংপুর বিভাগে ৭৬ হাজার ২২টি ভূমিহীন পরিবার এবং ৭৪ হাজার ৯০টি পরিবারকে ইতিমধ্যে পুনর্বাসন করা হয়েছে। ময়মনসিংহ বিভাগে ১৩ হাজার ৬৮টি ভূমিহীন পরিবারের মধ্যে ১২ হাজার ৭৫৩টি পরিবারকে পুনর্বাসন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat