×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৩-১১-০৩
  • ৬৮১৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাঙ্গামাটি জেল হত্যা দিবস উপলক্ষে জেলায় আজ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাওয়াল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা  সভায় সভাপতিত্ব খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগ সভাপতি  দীপংকর তালুকদার এমপি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো. মুছা মাতব্বর, সহ-সভাপতি মো. রফিকুল মাওলা, ত্রিদিব কান্তি দাশ, যুগ্ম-সম্পাদক সন্তোষ কুমার চাকমা, পৌর আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মো: শাহ ফারুক পিন্টু, জেলা কৃষকলীগ সভাপতি মো. জাহিদ আকতার, জেলা মৎস্যজীবী লীগ সভাপতি উদয়ন বড়ুয়া, জেলা শ্রমিকলীগ সাধারণ সম্পাদক মো. শামসুল আলম, জেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক মো. শাহজাহান, জেলা যুবলীগ যুগ্ম-সম্পাদক মনসুর আহম্মেদ মান্না, জেলা ছাত্রলীগ সহ-সভাপতি মো. সাইফুল আলম রাশেদ প্রমুখ।
আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতা প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat