×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৩-১১-০৩
  • ৫৮২৭০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মোঃ শামসুল হক টুকু এমপি বলেছেন,  প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে জনগণ আর পিছনের দিকে ফিরে যেতে চায় না।
আজ শুক্রবার বেড়ার সিএন্ডবি বাসস্ট্যান্ডে বেড়া পৌর ও করমজা ইউনিয়ন আওয়ামী লীগের যৌথ উদ্যোগে আয়োজিত ৩ নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে জাতীয় চার নেতাকে স্মরণে এক জনসভায় এ প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন
মোঃ শামসুল হক টুকু আরো বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যার পর বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ ৪ জন সহচরকে ৩ নভেম্বর কারাগারের ভিতর পাখির মত গুলি করে হত্যা করে মুক্তিযুদ্ধের পরাজিত শক্তির অনুসারী ঘাতকের দল। এই হত্যাকান্ডের পেছনে উদ্দেশ্য ছিল বাংলাদেশকে পিছনের দিকে ঠেলে দেয়া। ঘাতকদের ও তাদের উত্তরসূরীদের রক্তচক্ষু উপেক্ষা করে জাতির পিতার কন্যা শেখ হাসিনা দেশকে ঠিকই সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন
ডেপুটি স্পিকার বলেন, চলমান উন্নয়নশীল বাংলাদেশকে অস্থীতিশীল করার অশুভ পায়তারা নিয়ে স্বাধীনতা যুদ্ধে পরাজিত শক্তি জাতির পিতাকে এবং জাতীয় চার নেতাকে হত্যা করার মধ্য দিয়ে বাংলাদেশকে পেছনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। আমরা যখন মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতার স্বপক্ষে অস্ত্র ধরেছিলাম তখন হানাদার বাহিনী, রাজাকার, আল বদর, আল শামস আমাদের বিরুদ্ধে অস্ত্র ধরেছিল। তারা বাড়িঘর লুট করেছে ও নারীদের সম্ভ্রমহানি করেছে। তাদের উত্তরসূরীরাই আজ দেশে অস্থীতিশীল পরিবেশ তৈরির পায়তারা করছে, বাসে আগুন দিচ্ছে পেট্রোল বোমা মারছে ও পুলিশকে হত্যা করছে।
তিনি বলেন, মানুষ আর দেশে নারকীয় হত্যাকান্ড, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ চায় না। মানুষ চায় উন্নয়ন, অর্থনৈতিক স্থিতিশীলতা ও মৌলিক অধিকারের নিশ্চয়তা যা  প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণকে প্রদান করে যাচ্ছেন।
অনুষ্ঠানে বেড়া পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল মান্নান মানু এর সভাপতিত্বে  বেড়া ও সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat