×
ব্রেকিং নিউজ :
বিএনপির ৭ নেতার বহিষ্কার আদেশ প্রত্যাহার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য শুল্ক সমন্বয়ে ২৫টি বোয়িং কেনার প্রস্তাব বিমানের সারাদেশে গণভোট ও নির্বাচন-২০২৬ সম্পর্কে প্রচার করছে তথ্য মন্ত্রণালয় : তথ্যসচিব আন্তর্জাতিক শ্রমবাজারে সুনাম বজায় রাখতে সার্টিফিকেশন জালিয়াতি রোধে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার নাইজেরিয়ায় তিন দিনব্যাপী হামলায় ৫১ জন অপহৃত, নিহত ৩ নির্বাচনে জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা কঠোর হস্তে দমনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার উ.কোরিয়ায় চলতি মাসের শেষ নাগাদ ডব্লিউপিকে’র দলীয় কংগ্রেস সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ ভোটাররা আমাদের ওপর আস্থা রাখবেন : থাই প্রধানমন্ত্রী সংসদ নির্বাচন: আজ থেকে মাঠে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী
  • প্রকাশিত : ২০২৩-১১-০৯
  • ৬৭৯৫২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পোশাক কারখানায় নিরাপত্তা জোরদারে রাজধানী ঢাকা ও আশপাশের জেলায় ৪৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। পাশাপাশি  সারাদেশ জুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে  রাখতে পুলিশ ও র‌্যাবসহ পর্যাপ্ত সংখ্যক বিজিবি মোতায়েন রয়েছে। আজ বৃহস্পতিবার সকালে বিজিবি'র জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
বিএনপি-জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর ডাকে দেশব্যাপী তৃতীয় দফার ৪৮ ঘণ্টার অবরোধ চলাকালে পোশাক কারখানায় সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়। 
এছাড়া চলমান রাজনৈতিক পরিস্থিতি ও বিভিন্ন দলের ডাকা অবরোধের কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত সংখ্যক বিজিবি মোতায়েন করা হয়েছে।
গত ২৮ অক্টোবর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা হামলা চালিয়ে মহাসমাবেশে প- করে দিয়েছে অভিযোগ এনে বিএনপি- জামায়াত ও সমমনা দলগুলোর পক্ষ থেকে ২৯ অক্টোবর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকা হয়।
সূত্র জানায়, হরতালের পর ৭২ ঘণ্টার অবরোধের ঘোষণা দেয় বিএনপি ও সমমনা দলগুলো। এরপর ৩ ও ৪ নভেম্বর বিরতি দিয়ে দ্বিতীয় দফায় ৪৮ ঘণ্টার অবরোধের ঘোষণা দেয়া হয়। সেই অবরোধ শেষ হলে ৭ নভেম্বর বিরতি দিয়ে ৮ ও ৯ নভেম্বর আবারও  ৪৮ ঘণ্টা টানা অবরোধ পালনের ঘোষণা দেয়া হয়। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat