×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৩-১১-০৯
  • ৪৬৩৫৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পরিবেশ দূষণ রোধে শব্দ সচেতনতামূলক প্রশিক্ষণে আজ অংশ নিয়েছে ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৩ শতাধিক শিক্ষার্থী। 
অতিথি ছিলেন- ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার। শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অভিষেক দাশের সভাপতিত্ব প্রশিক্ষণে বিশেষ অতিথি ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার দ্বীন মোহাম্মদ, ফেনী জেনারেল হাসপাতালের কনসালটেন্ট (নাক, কান ও গলা) মোবারক হোসেন দুলাল, জেলা শিক্ষা অফিসার মো. শফি উল্লাহ, ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার হোসাইন পাটোয়ারী, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত নাথ। 
শব্দ সচেতনতা প্রসঙ্গে শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন- পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোসাম্মৎ শওকত আরা কলি।
প্রশিক্ষণে শিক্ষার্থীদের শব্দের মানমাত্রা অতিক্রম করে শব্দ দূষণে শারীরিক কী-কী ক্ষতি হতে পারে, স্বাভাবিক শব্দের মাত্রা কত হওয়া উচিত, বাজানোর বিধিনিষেধ এবং শব্দদূষণে সাজাসহ নানা বিষয়ে আলোচনা করা হয়। এতে শব্দদূষণ নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বারোপ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat