×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৩-১১-১০
  • ৫৭১৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম বলেছেন, বঙ্গববন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন একজন খাঁটি ঈমানদার মুসলমান।
বঙ্গবন্ধু কখনও ইসলামকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেননি উল্লেখ করে উপমন্ত্রী বলেন, তিনি (বঙ্গবন্ধু) ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন। আর তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকৃত ইসলামবান্ধব সরকার প্রধান। তিনি প্রতিটি উপজেলায় মডেল মসজিদ কমপ্লেক্স নির্মাণ করছেন। কওমী মাদরাসাকে স্বীকৃতি দিয়েছেন।
এনামুল হক শামীম আজ শুক্রবার শরীয়তপুরের সখিপুর থানায় ২ কোটি ৫৪ লাখ টাকা ব্যয়ে সখিপুর কেন্দ্রীয় মসজিদের নির্মান কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্কুলের পাশাপাশি মাদরাসাকেও এমপিও-ভুক্তির ব্যবস্থা করেছেন। শেখ হাসিনার যুগান্তকারী অবদানের কথা বাংলাদেশের ইতিহাসে চিরদিন স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
উপমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পূর্বের সরকারদের ন্যায় ধর্মের নামে কোন কুসংষ্কারকে ধারণ করেন না, পাত্তাও দেন না বরং প্রকৃত ধর্মানুসারীদের যথাযোগ্য মর্যাদা প্রতিষ্ঠায় তিনি কাজ করে চলেছেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মতো ধর্মপ্রাণ সরকার প্রধান থাকলে সে দেশে কোন অধর্মের কাজ করা অসম্ভব।
এ সময় শামীম উল্লেখ করেন, ফিলিস্তিনের নিরাপরাধ মানুষের ওপরে জুলুম নির্যাতনের প্রতিবাদে যেখানে পৃথিবীর সব বিবেকবান মানুষ সরব, সেখানে ইসরায়েল নাখোশ হবে বলে প্রতিবাদ করছে না বিএনপি।
তিনি বলেন,‘পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও  প্রতিবাদ জানানো হয়েছে। আমরা রাষ্ট্রীয় শোকও পালন করেছি। আর বিএনপি’র মুখে কোনো কথা নাই। একটা বৃহত্তর গোষ্ঠি অখুশি হতে পারে সেই কারণে বিএনপি এই নিয়ে কোন কথা বলে না। অর্থাৎ তাদের অবস্থান ইসরাইলের পক্ষে। বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য যেকোনো সময় কারো পক্ষে বা বিপক্ষে যেতে পারে।’ বাংলাদেশের মানুষ আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো ক্ষমতায় আনবে বলে উপমন্ত্রী উল্লেখ করেন।
ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাহাদুরপুরের পীর সাহেব আবদুল্লাহ মোহাম্মদ হাসান, ভেদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও সখিপুর থানা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির মোল্যা, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এমএ কাইয়ুম পাইক, সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার, সখিপুর ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মানিক সরদার।
এছাড়াও ২৭ কোটি টাকা ব্যয়ে ভেদরগঞ্জ-কাশেমপুর সড়ক, চরসেনসাস থেকে সখিপুর সড়ক এবং চরভাগা মমিন আলী মোল্লার বাজার থেকে ঘড়িষার লঞ্চঘাট পর্যন্ত সড়কের উন্নয়ন কাজ, সখিপুর বাইপাস সড়ক ও কালভার্ট, সখিপুর সোলাইমানিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার ‘জয় বাংলা’ ভবন এবং সখিপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ‘বিজয় ৭১’ ভবনের উদ্বোধন করেন উপমন্ত্রী। পরে তিনি উত্তর তারাবুনিয়া ও দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নে গণসংযোগ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat