×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-১১-১০
  • ৫৭৩৯২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পার্বত্য জেলা বান্দরবানে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
আজ শুক্রবার  দুপুরে বান্দরবান জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলা পরিষদের  মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি কৃষকদের মাঝে এই বীজ ও সার বিতরণ করেন।
আসন্ন রবি মৌসুমে ভুট্টা,সরিষা,সূর্যমুখী ও চীনাবাদাম ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারের  প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রাপ্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।
এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মীরা, পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্য সা প্রু,কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক এম এম শাহ্ নেওয়াজ, সহকারী পুলিশ সুপার মো. জুনায়েদ,সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান য়ই সা প্রু,সদর উপজেলা কৃষি কর্মকর্তা কমল কৃষ্ণ রায়সহ জেলার বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্টানের উর্ধতন কর্মকর্তা ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চাষীরা উপস্থিত ছিলেন।
এ সময় বীর বাহাদুর উশৈসিং বলেন, গত আগস্টে বান্দরবানে ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যার প্রভাব পড়েছে  কৃষিসহ বিভিন্ন খাতে। আওয়ামীলীগ সরকার কৃষি বান্ধব সরকার। একমাত্র আওয়ামী লীগ সরকার পাহাড়ের পিছিয়ে পড়া কৃষকদের উন্নয়নে বিনামুল্যে কৃষি সামগ্রী,বীজ,সার প্রদান করে আসছে যা আগামীতেও অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে সদর উপজেলার ৬০জন কৃষককে ভুট্টা, ২২০ জনকে সরিষা, ৪০ জনকে সূর্যমূখী ও ১২০জনকে চীনাবাদাম ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য প্রণোদনার আওতায় বীজ ও সার প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat