×
ব্রেকিং নিউজ :
‘বন্দরে ধর্মঘটের ইস্যুতে সরকার হার্ডলাইনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে’ বিএনপির ৭ নেতার বহিষ্কার আদেশ প্রত্যাহার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য শুল্ক সমন্বয়ে ২৫টি বোয়িং কেনার প্রস্তাব বিমানের সারাদেশে গণভোট ও নির্বাচন-২০২৬ সম্পর্কে প্রচার করছে তথ্য মন্ত্রণালয় : তথ্যসচিব আন্তর্জাতিক শ্রমবাজারে সুনাম বজায় রাখতে সার্টিফিকেশন জালিয়াতি রোধে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার নাইজেরিয়ায় তিন দিনব্যাপী হামলায় ৫১ জন অপহৃত, নিহত ৩ নির্বাচনে জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা কঠোর হস্তে দমনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার উ.কোরিয়ায় চলতি মাসের শেষ নাগাদ ডব্লিউপিকে’র দলীয় কংগ্রেস সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ ভোটাররা আমাদের ওপর আস্থা রাখবেন : থাই প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১১-১৩
  • ৫৬৮৪৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশের সকল ক্ষেত্রেই সমানভাবে উন্নয়ন করেছে।
তিনি আরো বলেন, যোগাযোগ, বিদ্যুৎ, শিক্ষা, তথ্যপ্রযুক্তি, সামাজিক নিরাপত্তাসহ সকল ক্ষেত্রেই সরকারের অভূতপূর্ব উন্নয়ন দেশে-বিদেশে ব্যাপকভাবে প্রশংশিত হচ্ছে। সাধারণ শিক্ষা ও মাদ্রাসা শিক্ষায় কর্মরতদের বেতন বৃদ্ধিসহ সমানভাবে সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয়েছে। 
শাহাব উদ্দিন আজ জেলার বড়লেখা উপজেলার কলাজুরা হাজী আপ্তাব মিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের চারতলা ভিত বিশিষ্ট একাডেমিক ভবনের ২য় ও ৩য় তলার ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
শাহাব উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের পর এখন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করছেন। এলক্ষ্যে শিক্ষার্থীদের লেখাপড়া যাতে বিঘিœত না হয়, সে জন্য বছরের শুরু হতেই বই প্রদান করা হচ্ছে।
 তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলেই দেশের প্রকৃত উন্নয়ন হয়।  আর উন্নয়নের এই ধারাবাহিকতা বজায় রাখতে আওয়ামী লীগকে আবারও বিজয়ী করতে হবে। 
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. আখতারউজ-জামান ও বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat