×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৩-১১-১৪
  • ৫৭০২১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচির সমালোচনা করে জি-৭’র দেয়া বিবৃতির তীব্র নিন্দা জানিয়েছে পিয়ংইয়ং।দেশটি বলেছে, ধনী দেশগুলোর গ্রুপিং অবিলম্বে ভেঙে ফেলা উচিত।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পদস্থ কর্মকর্তা জো চোল সু মঙ্গলবার জি সেভেনের বিবৃতিকে ভিত্তিহীন বলে এর নিন্দা করেছেন।দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি এ কথা জানিয়েছে।তিনি বলেছেন, স্নায়ু যুদ্ধের অবশিষ্টাংশ জি সেভেন জোট অবিলম্বে ভেঙে দেয়া উচিত।তিনি এদেরকে শান্তি বিঘ্নকারী, যুদ্ধবাজ ও পরমাণু যুদ্ধ বণিক হিসেবে বর্ণনা করেন।উল্লেখ্য, গত সপ্তাহে কানাডা, ফ্রান্স, জার্মানী, ইতালি, জাপান, ব্রিটেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিকরা এক বিবৃতিতে কোরীয় উপদ্বীপকে সম্পূর্ণ পরমাণু নিরস্ত্রীকরন তাদের দীর্ঘদিনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে।জি সেভেনভুক্ত দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রীরা উত্তর কোরিয়ার কাছে পরমাণু অস্ত্র কর্মসূচি পরিত্যাগের দাবি এবং সম্প্রতি রাশিয়াকে অস্ত্র সরবরাহ করায় উভয়দেশকে এ ধরনের কর্মকান্ড পরিহার করার আহ্বান জানিয়েছে।  এদিকে উত্তর কোরিয়া গত বছর নিজেকে ‘অপরিবর্তনীয়’ পরমাণু শক্তিধর দেশে ঘোষণা করে বলেছে, তারা তাদের পরমাণু কর্মসূচি কখনই পরিত্যাগ করবে না। একে নিজের অস্তিত্বের জন্যে প্রয়োজনীয় বলে বর্ণনা করেছে উত্তর কোরিয়া।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat