×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৩-১১-১৬
  • ৪৫৫৮৫৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অবরোধে জননিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)- ১০ এর সদস্যরা রাজধানীর যাত্রাবাড়ী, কেরাণীগঞ্জ, ডেমরা, মুন্সিগঞ্জের শ্রীনগর এবং ফরিদপুর সদরসহ বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করেছে।  
র‌্যাব জানিয়েছে, সাধারন মানুষের যাতায়াতকালে তাদের নিরাপত্তা নিশ্চিতকরণ, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নাশকতা রোধকল্পে র‌্যাব-১০ এর দায়িত্বপূর্ণ এলাকায় টহল দল ও গোয়েন্দা সদস্যরা সদা-সর্বদা সচেষ্ট রয়েছে।
আজ দুপুরে র‌্যাব-১০ এর উপপরিচালক সহকারি পরিচালক (অপস্) আমিনুল ইসলাম  জানান, সম্প্রতি রাজধানীর বিভিন্ন এলাকায় অপরাধ প্রবনতা বৃদ্ধি পেয়েছে এবং যে কোন সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে বিঘœ ঘটতে পারে এমন আশংকা দেখা দিয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল গত ৩১ অক্টোবর থেকে দেশব্যাপী অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে। এ কর্মসূচিকে কেন্দ্র করে কেউ যেন কোনো ধরনের নাশকতা ও জানমালের ক্ষতি করতে না পারে এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষা করতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে এলিট ফোর্স র‌্যাব-১০। 
আমিনুল ইসলাম জানান,  র‌্যাব-১০ দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, পেশাজীবী মানুষের যাতায়াত ও নিরাপত্তা নিশ্চিত এবং অপরাধ রোধকল্পে ঢাকার যাত্রাবাড়ী, কেরাণীগঞ্জ, ডেমরা, মুন্সিগঞ্জের শ্রীনগর এবং ফরিদপুরের সদরসহ র‌্যাব-১০ এর দায়িত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা প্রদানের লক্ষ্যে র‌্যাবের বিশেষ চেকপোস্ট স্থাপন করেছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। 
এছাড়া র‌্যাব-১০ দায়িত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিশেষ রোবাস্ট পেট্রোলের মাধ্যমে পর্যাপ্ত টহল পরিচালনা করছে এবং সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরা ডিউটিতে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat