×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-১১-১৬
  • ৪৬১৮২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সিলেট সিটি করপোরেশন (সিসিক) মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সেবার মান বৃদ্ধিতে সবধরনে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় সিসিক মেয়র সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে যান। এসময় মেয়র হাসপাতালের বিভিন্ন স্বাস্থ্যসেবা পর্যবেক্ষণ করেন ও সেবার মানোন্নয়নে সংশ্লিষ্টদের সাথে আলাপ করেন।
মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী হাসপাতালের পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের তাগিদ দেন এবং পরিচ্ছন্নতাকর্মী বৃদ্ধি করতে সিসিকের পক্ষ থেকে লোকবল বাড়িয়ে দেয়ার ঘোষণা দেন।
এ সময় হাসপাতালের পরিচালক ব্রিগেঃ জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়া, ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক শিশির রঞ্জন চক্রবর্ত্তী, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, হাসপাতালের উপ-পরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম, হাসপাতালের  সহকারী পরিচালক (প্রশাসন) ডা. আবুল কালাম আজাদ, সিলেট সিটি কর্পোরেশনের পরিছন্ন কর্মকর্তা মোঃ হানিফুর রহমান, হাসপাতালের সিনিয়র স্টোর অফিসার ডাঃ জলিল কায়সার খোকন, ছাত্রলীগ ওসমানী মেডিকেল কলেজ শাখার সভাপতি ডাঃ সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat