×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৩-১২-০৯
  • ৫৬৯৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কর্মক্ষেত্রে যৌন হয়রানি নির্যাতন প্রতিরোধে হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়ন ও আইন প্রণয়নসহ সাত দফা দাবি বাস্তবায়নের আহবান জানিয়েছে জেন্ডার প্লাটফর্ম বাংলাদেশ (জিএফবি)।
আজ সকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে জিএফবি’র পক্ষে এক লিখিত বক্তব্যে বিশিষ্ট নারী নেত্রী  ও বিলস পরিচালক নাজমা ইয়াসমিন এই সাত দফা দাবি উত্থাপন করেন।
লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে কর্মক্ষেত্রে কমিটি গঠনে হাইকোর্টের নির্দেশনা কার্যকর এবং কর্মক্ষেত্র ও শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে আইএলও কনভেনশন-১৯০ অনুসমর্থনের প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।     
সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের জবাবে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সালমা আলী বলেন, ভারত ও নেপালসহ অনেক দেশে যৌন হয়রানি ও নির্যাতন প্রতিরোধে আইন রয়েছে। বাংলাদেশে এই আইনটি প্রণয়ন হলে কর্মক্ষেত্রে যৌন হয়রানি নির্যাতন প্রতিরোধ কমে আসবে বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, কর্মক্ষেত্র ও শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ ও সুরক্ষা আইন প্রণয়ন এবং আইএলও কনভেনশন ১৯০ অনুসমর্থনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়। যৌন হয়রানি বা এর প্রতিরোধে ২০০৯ সালে মহামান্য হাইকোর্টের নির্দেশনার শতভাগ বাস্তবায়ন করতে হবে। এ নির্দেশনার পাশাপাশি আইএলও কনভেনশন ১৯০ অনুসারে আইন ও নীতিমালা গঠন এবং বাস্তবায়ন করা প্রয়োজন। জেন্ডারভিত্তিক হয়রানি ও সহিংসতা মোকাবেলায় ‘শূন্য সহনশীলতা’ নীতি প্রয়োগ করা এবং এ লক্ষ্যে ট্রেড ইউনিয়ন এবং ফেডারেশনের প্রয়োজনীয় সক্ষমতা তৈরি করা জরুরী। গণমাধ্যমও এ ব্যাপারে বিশেষ ভূমিকা পালন করতে পারে।
লিখিত বক্তব্যে নাজমা ইয়াসমিন আরো বলেন, ২০৩০ সালে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে চলতি বছর ২৫ নভেম্বর থেকে পক্ষকালব্যাপী ১৩ টি শ্রমজীবী সংগঠন ঐক্যবদ্ধভাবে জনসচেতনতার জন্য বিভিন্ন কর্মসূচি পালন করছে। এতে নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে টেকসই অর্থায়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নারীর প্রতি সহিংসতায় স্বাস্থ্যগত প্রভাব, শারীরিক, মানসিক, যৌন এবং প্রজনন স্বাস্থ্য সম্পর্কে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat