×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৩-১২-১৬
  • ৫৭১০৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
উৎসবমুখর পরিবেশে আজ জেলায় বিজয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন দিনব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ করে। 
সূর্যোদয়ের সাথে-সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। সকল ভবনে জাতীয় পতাকা উত্তোলন এবং শহরের মাদ্রাসা মোড়ে স্বাধীনতা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। স্থানীয় শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে কুচকাওয়াজ ও ডিসপ্লে। 
বেলা ১১টায় অনিমা চৌধুরী অডিটোরিয়ামে বীরমুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা। 
সন্ধ্যায় আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ শিশু একাডেমি, বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং সরকারি গণগ্রন্থাগার শিক্ষার্থীদের জন্যে চিত্রাংকন, রচনা, উপস্থিত বক্তৃতা এবং সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করে। ছাত্র-ছাত্রীদের জন্যে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে তথ্য অফিস। 
অনুষ্ঠিত হয়েছে মহিলাদের ক্রীড়া প্রতিযোগিতা এবং ফুটবল প্রতিযোগিতা। সংবাদপত্রে প্রকাশিত হয়েছে বিশেষ ক্রোড়পত্র এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা। 
কারাগার, হাসপাতাল ও শিশু পরিবারে উন্নত খাবার পরিবেশন এবং ধর্মীয় প্রতিষ্ঠানে মুনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
জেলার সকল উপজেলায় জেলার অনুরুপ কর্মসূচি আয়োজন করে উপজেলা প্রশাসন। 
এদিকে বিজয় দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এডভোকেট সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান এবং নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে মুনাজাত করা হয়। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat