×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৩-১২-২১
  • ৪৫৪৬৬৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নির্বাচন কমিশনার মোঃ আনিছুর রহমান বলেছেন, নির্বাচনে কেউ শক্তিপ্রয়োগ করলে ও বাধা দিলে তার বিরুদ্ধে ৭ বছরের কারাদন্ডের ব্যবস্থা করা হয়েছে। এটি আগে ছিল না। 
বৃহস্পতিবার হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমী অডিটোরিয়ামে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতিকে বাঁচাতে হলে সুষ্ঠু নির্বাচন করা ছাড়া আর কোন বিকল্প নেই।
নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান বলেন, ‘আমাদের কাজ হল নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা আর আপনাদের কাজ ভোটার উপস্থিতি নিশ্চিত করা। ডিসি, এসপি, ইউএনও এবং ওসিদেরকে বদলী করে আমরা কি চাই তা স্পষ্ট করেছি।’
দুর্গম এলাকাগুলোতে দূরত্ব বিবেচনায় ভোটের আগের দিন ব্যালট পেপার পৌঁছে দেয়া হবে উল্লেখ করে তিনি বলেন, বিশেষ করে চরাঞ্চল, পার্বত্য অঞ্চল, দ্বীপ অঞ্চল অথবা হাওর বেষ্টিত এলাকাগুলোতে রিটার্ণিং অফিসার একটি প্ল্যান পাঠাবেন ৩১ ডিসেম্বরের মধ্যে। সেখানে সম্ভাব্য সময় ও দূরত্ব উল্লেখ করতে হবে। এগুলো পাঠানোর পর আমরা এপ্রোভ করে দেব। সেগুলোতে উপযুক্ত নিরাপত্তার মাধ্যমে আগের দিনই ব্যালট পেপার পৌঁছবে। এনিয়ে দুশ্চিন্তার কোন কারণ নেই।’ 
এ সময় তিনি বলেন, ‘নির্বাচনে আমরা যথেষ্ট প্রার্থী দেখছি। স্বতন্ত্র প্রার্থী আছে। অনেক জায়গায় তীব্র প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। স্বতন্ত্র প্রার্থীরা অনেক শক্তি সামর্থ রাখেন। আমরা আশা করছি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে।’
জেলা প্রশাসক দেবী চন্দের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আসিব আহসান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার আক্তার হোসেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat