×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৩-১২-২২
  • ৪৬৭৮৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আগামী দুই বছরের (২০২৪-২৫) জন্য নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম বাংলাদেশের (ইউডিজেএফবি) নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দেশ রূপান্তরের সিনিয়র রির্পোর্টার মতিন আব্দুল্লাহ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন প্রতিদিনের বাংলাদেশের নিজস্ব প্রতিবেদক ফয়সাল খান।
আজ শুক্রবার রাজধানীর সেগুনবাগিচার একটি রেস্টুরেন্টে দ্বি-বার্ষিক সাধারণ সভায় নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার হেলিমুল আলম বিপ্লব।
নবনির্বাচিত কমিটির সহ-সভাপতি নিউ এজ নিজস্ব প্রতিবেদক রাশেদ আহমেদ, যুগ্ম সম্পাদক বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক হাসান ইমন, অর্থ সম্পাদক এটিএন বাংলার স্টাফ রিপোর্টার ইয়াসিন রানা, সাংগঠনিক সম্পাদক ডেইলি সানের নিজস্ব প্রতিবেদক রাশেদুল হাসান, দপ্তর সম্পাদক  আরটিভির স্টাফ রিপোর্টার বিল্লাল হোসেন সাগর, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক  দৈনিক সংবাদের নিজস্ব প্রতিবেদক মোস্তাফিজুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সারাবাংলা ডটনেট এর স্টাফ করেসপন্ডেন্ট নাজনীন ফারজানা এবং আপ্যায়ন ও কল্যাণ সম্পাদক মোহনা টিভির নিজস্ব প্রতিবেদক সুরাইয়া মুন্নি।  
এছাড়াও কার্যনির্বাহী সদস্যরা হলেন দৈনিক জনতার সিনিয়র রিপোর্টার জাহাঙ্গীর খান বাবু, নয়া শতাব্দীর সিনিয়র রিপোর্টার হাসান মাহমুদ রিপন, চ্যানেল আইয়ের নিজস্ব প্রতিবেদক আকতার হাবিব, সমকালের স্টাফ করেসপন্ডেন্ট লতিফুল ইসলাম এবং আজকের পত্রিকার স্টাফ করেসপন্ডেন্ট সাইফুল মাসুম।
সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক সোহেল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদ্য বিদায়ী সভাপতি আমিতোষ পাল। এসময় নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের সকল সদস্য ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat