×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-০১-১১
  • ৬৮৭০৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শেখ হাসিনা আজ ঐতিহাসিক পঞ্চমবারের মতো এবং টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন এবং নতুন মন্ত্রিসভা গঠন করেছেন।
আওয়ামী লীগ সভানেত্রী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় মেয়ে শেখ হাসিনা সন্ধ্যা ৭টায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে শপথ গ্রহণের পর বঙ্গভবনের দরবার হলে অতিথিরা দাঁড়িয়ে তাঁকে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
রাষ্ট্রপতির পত্নী ডক্টর রেবেকা সুলতানা, প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা এবং পরিবারের অন্যান্য সদস্যরা অনুষ্ঠান প্রত্যক্ষ করেন। 
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি, প্রবীণ রাজনীতিবিদ, আইনজীবী, সিনিয়র সাংবাদিক, কূটনীতিক এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রায় ১৪০০ অতিথিকে আমন্ত্রণ জানানো হয়।
মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন অনুষ্ঠান সঞ্চালনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat