×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-০১-১১
  • ৪৫৭৩৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে বর্তমান সমাজে বেড়ে উঠা শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনামূলক প্রচারণার ক্ষেত্রে গণমাধ্যমকর্মীদের ভূমিকা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের সুগন্ধা হলরুমে শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন প্রকল্পের পরিচালক মো:মজিবর রহমান এই প্রশিক্ষণ কর্মশালার সনদ বিতরণ করেন। 
কর্মশালা ও সনদ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নুরুন নাহার হেনা। সভায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক প্রশাসন ও উন্নয়ন একেএম আজিজুল হক, পরিচালক প্রশিক্ষণ প্রকৌশল মো: নজরুল ইসলাম, কর্মশালার পরিচালক আব্দুস সালাম, ড. ইসলাম চৌধুরী, ড. মুহাম্মদ মারুফ নাওয়াজ প্রমুখ।
মজিবর রহমান বলেন, বর্তমান সমাজে বেড়ে উঠা শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনামূলক প্রচারণার ক্ষেত্রে গণমাধ্যমকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা ও দায়িত্ব পালন করতে হবে। 
সভাপতির বক্তব্যে অতিরিক্ত সচিব নুরুন নাহার হেনা বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। শিশুর অধিকার বঞ্চিত জাতির ভবিষ্যত অন্ধকার। এ ধরণের প্রশিক্ষণ মানুষকে সমৃদ্ধ করে। প্রশিক্ষণ কর্মশালায় ২০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat