×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-০১-১৩
  • ৪৫৫৪৯৫২ বার পঠিত
  • মোঃ হাবিবুর রহমান-ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট-নওগাঁ
নওগাঁর মান্দায় নবনির্বাচিত সংসদ সদস্য এসএম ব্রহানী সুলতান মামুদ গামাকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে। গামার নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে আজ শনিবার উপজেলার কয়াপাড়া কামারকুড়ি উচ্চবিদ্যালয় মাঠে এ সংবর্ধনা সভার আয়োজন করা হয়।
নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক খলিলুর রহমান বিশ্বাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন নবনির্বাচিত এমপি ব্রহানী সুলতান গামা।
এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মণ্ডল, সহসভাপতি আব্দুল লতিফ শেখ ও প্রবীণ কুমার দাস, মৈনম ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, নওগাঁ জেলা পরিষদের সদস্য আব্দুল মজিদ তরফদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এমদাদুল হক, সাধারণ সম্পাদক নওসাদ আলী, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ফজলুর রহমান, সাবেক ছাত্রলীগনেতা আমিনুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিনসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।
এর আগে বিভিন্ন পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে নবনির্বাচিত এমপি গামাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেয়া হয়।
উল্লেখ্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৪ (মান্দা) আসনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এসএম ব্রহানী সুলতান মামুদ গামা আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অ্যাড. নাহিদ মোর্শেদ বাবুকে ২৩ হাজার ৪৮ ভোটের ব্যবধানে পরাজিত করে এমপি নির্বাচিত হন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat