×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৪-০১-১৪
  • ৬৫৬৬৮৯৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দেশ ও জনগণের সুবিধার কথা বিবেচনা করে উন্নয়ন প্রকল্প গ্রহণ করার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন।
তিনি বলেন, আপনারা যখনই কোনো উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে যাবেন, তখন কিছু বিষয় মাথায় রাখবেন এবং তা হলো প্রকল্পগুলো বাস্তবায়নের পর তা থেকে কি সুফল পাওয়া যাবে এবং দেশ ও জনগণ কতটা উপকৃত হবে।
প্রধানমন্ত্রী কেবল জনগণের অর্থ ব্যয়ের জন্য কোনো উন্নয়ন প্রকল্প গ্রহণ না করে এলাকার মানুষ কতটা উপকৃত হবেন তা বিবেচনা করার পরামর্শ দেন।গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় স্থানীয় প্রশাসনের উদ্দেশে ভাষণদানকালে তিনি এ নির্দেশ প্রদান করেন।
শেখ হাসিনা লোকজন কি বলবে তা নিয়ে দ্বিধা না করে যেকোনো পেশাগত দায়িত্ব পালনের সময় আস্থা, বিশ্বাস ও আত্মমর্যাদার সঙ্গে কাজ করার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন।
তিনি বলেন, অনেকে বলেছিল যে এটি কাজ করবে না বা এটি কার্যকর হবে না, কিন্তু আমরা এটি করেছি।
প্রধানমন্ত্রী আরো বলেন, অনেক দেশ ভাবতেও পারেনি গত ১৫ বছরে বাংলাদেশ এতটা এগিয়েছে।
শেখ হাসিনা বলেন, লোকজন কি বলছে আমরা তা নিয়ে মাথা ঘামাই না। দেশ ও জনগণের কল্যাণে যা করা দরকার আমরা তা করব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat