×
ব্রেকিং নিউজ :
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআর এর নাম পুনর্বহাল করা হবে : তারেক রহমান নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জুড়ে রাজনৈতিক জাগরণ সৃষ্টি হয়েছে : গোলাম পরওয়ার গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান প্রধান তথ্য কর্মকর্তার নওগাঁয় নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা এই নির্বাচন আগামীর বাংলাদেশের ভিত্তি : চট্টগ্রামের ডিসি ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ আমার সীমাবদ্ধতা আছে: মিথিলা তারেক রহমানের নীরব মানবিক দিক নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : সালাহউদ্দিন আহমদ শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২৪-০১-১৭
  • ৬৭৭৭০১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, ওয়াশিংটন আগামী দিনে বাণিজ্য, জলবায়ু পরিবর্তন ও রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের নতুন সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করবে। 
 আজ নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ডা. হাছান মাহমুদের সাথে পিটার হাসের প্রথম বৈঠকের পর তিনি সাংবাদিকদের বলেন, ‘আগামী মাসগুলোতে আমাদের পারস্পরিক স্বার্থকে এগিয়ে নিতে (বাংলাদেশের সাথে) ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য আমি উন্মুখ।’
রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ কীভাবে ভবিষ্যতে একসঙ্গে কাজ করবে সে বিষয়ে নতুন মন্ত্রীর সঙ্গে তার সূচনা বৈঠক হয়েছে।
তিনি বলেন, ‘আমরা বাংলাদেশ-মার্কিন সম্পর্কের ভবিষ্যত ও কীভাবে আমরা পারস্পরিক গুরুত্বপূর্ণ বিষয়- যেমন ব্যবসার সুযোগ সম্প্রসারণ ও রোহিঙ্গাদের বিষয়ে একসঙ্গে কাজ করার ব্যাপারে কথা বলেছি।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat