×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-০১-১৮
  • ৬৭৮১৮৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দিনাজপুর জেলায় আজ বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তর দেশের সর্বনি¤œ তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস ও আদ্রতা ৯৭ শতাংশ রেকর্ড করেছে। শীতের তীব্রতা থাকায় জেলার সবগুলো প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। 
দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ আজ বৃহস্পতিবার দুপুর ১ টায় এই তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেন। তিনি বলেন- আজ বৃহস্পতিবার ভোর ৬টায় এই জেলায় সর্বনি¤œ তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস আদ্রতা ৯৭ শতাংশ রেকর্ড করা হয়। সকাল ৯ টায় সর্বনি¤œ তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস আদ্রতা ৯৪ শতাংশ রেকর্ড করা হয়েছে। 
সূত্রটি জানায় আজ বৃহস্পতিবার দেশের সর্বনি¤œ তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস দিনাজপুরে রেকর্ড করা হয়েছে। গতকাল বুধবার এই জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১১ ডিগ্রি সেলসিয়াস, আদ্রতা ৯৫ শতাংশ রেকর্ড করা হয়।
তিনি জানান, উত্তরের জনপদ হিমালয়ের পাদদেশে দিনাজপুর এই অঞ্চলে গত ১০ দিন ধরে শৈত্যপ্রবাহ চলমান রয়েছে। এই অবস্থা আরও কয়েকদিন চলমান থাকবে বলে তিনি আশংকা করছেন। দিনের বেলা কুয়াশা কিছুটা কমে আসবে এবং দুপুরের দিকে সূর্যের আলো প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তাপমাত্রা উঠানামা করবে। বাংলা মাঘ মাসের মাঝামাঝি শীতের তীব্রতা কমে আসবে বলে তিনি জানান। 
দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম আজ বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের জানান, শিক্ষা অধিদপ্তরের নির্দেশ অনুযায়ী ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা থাকলে প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণী পাঠ দান বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে। সে আলোকেই আজ তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস থাকায় জেলার ১৩টি উপজেলা ও ৯টি পৌরসভায় অবস্থিত ১ হাজার ৮৭১টি প্রাথমিক বিদ্যালয় সকাল সাড়ে ৯টায় অনলাইনে প্রাথমিক বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকের কাছে শ্রেণীর পাঠদান বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে। তিনি বলেন- আজ যথারীতি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকগণ উপস্থিত থেকে দাপ্তরিক কাজ করলেও আগত শিশু শিক্ষার্থীদের ফিরিয়ে দেয়া হয়েছে। আগামী ২০ জানুয়ারি তাপমাত্রা স্বাভাবিক থাকলে শ্রেণী পাঠদান চালু থাকবে বলে তিনি নিশ্চিত করেন। তিনি জানান, জেলার কেজি স্কুল সমিতির নেতাদের মাধ্যমে সরকারি নির্দেশনা জানানো হয়েছে। আজ তাপমাত্রার এই অবস্থায় কেজি স্কুলগুলোও পাঠদান বন্ধ রয়েছে। 
এদিকে দিনাজপুর জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান- আজ শৈত্য প্রবাহর কারনে দিনাজপুরের আবহাওয়া পরিস্থিতি নিয়ে সকাল ১০টায় শিক্ষা অধিদপ্তরের সঙ্গে এ্যাপসের মাধ্যমে ভার্চুয়ালি বৈঠক করা হয়েছে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২০ জানুয়াির থেকে এই জেলায় শৈত্যপ্রবাহের অবস্থান উন্নতি না হলে শ্রেণীতে পাঠদান বন্ধ রাখা হবে। তবে আজ বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজগুলো পাঠ দান কর্মসূচি চালু রয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat