×
ব্রেকিং নিউজ :
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআর এর নাম পুনর্বহাল করা হবে : তারেক রহমান নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জুড়ে রাজনৈতিক জাগরণ সৃষ্টি হয়েছে : গোলাম পরওয়ার গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান প্রধান তথ্য কর্মকর্তার নওগাঁয় নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা এই নির্বাচন আগামীর বাংলাদেশের ভিত্তি : চট্টগ্রামের ডিসি ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ আমার সীমাবদ্ধতা আছে: মিথিলা তারেক রহমানের নীরব মানবিক দিক নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : সালাহউদ্দিন আহমদ শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২৪-০১-১৯
  • ৬৫৬৬৮৯৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, পরিকল্পিত নগরায়ণের মাধ্যমে স্মার্ট নগরী গড়ে তুলতে হবে। পরিকল্পিত নগরায়ণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে সবাইকে দায়িত্ব পালন করতে হবে। 
শুক্রবার প্রথমবারের মতো নিজ সংসদীয় এলাকা ব্রাহ্মণবাড়িয়ার চিনাইর গ্রামে বাবা-মায়ের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসন থেকে টানা চারবার নির্বাচিত সংসদ সদস্য বর্তমান সরকারের নবনিযুক্ত গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী র. আ. ম মোকতাদির চৌধুরী গ্রামের বিভিন্ন পথ ঘুরে দেখেন।
এ সময় তিনি সাংবাদিকদের বলেন, আবাদি কৃষিজমি রক্ষা ও পরিকল্পিত গ্রাম নিয়ে প্রধানমন্ত্রীর পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। গ্রামগুলোতে যেন অপরিকল্পিত ঘরবাড়ি না হয় সেটাও দেখতে হবে। কিভাবে পরিকল্পিত গ্রাম গড়ে তোলা যায় সেটা দেখতে হবে। 
মন্ত্রী বলেন, গ্রামের যে আবাদি জমি আছে, সেগুলো যাতে নষ্ট না হয় তার প্রতি লক্ষ্য রাখতে হবে। প্রচুর আবাদি জমি নষ্ট হয়ে যাচ্ছে। কিভাবে গ্রামগুলোকে রক্ষা করা যায় দেখতে হবে। গ্রামে পরিবেশবান্ধব ঘরবাড়ি যাতে হয়, সেটা খেয়াল রাখতে হবে। 
এই সময় জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মাহবুবুল বারী চৌধুরী মন্টু, সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat