×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০১-২০
  • ২৩৪৩৯৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পাকিস্তানি অভিনেত্রী-মডেল সানা জাভেদের সঙ্গে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন প্রাক্তন পাক ক্রিকেট অধিনায়ক শোয়েব মালিক। শনিবার সকালে শোয়েব মালিক ও সানা জাভেদ ইনস্টাগ্রামে তাদের বিয়ের ঘোষণা দিয়েছেন এবং যৌথ পোস্টের ক্যাপশন দিয়েছেন ‘আলহামদুলিল্লাহ।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, অভিনেত্রী সানা জাভেদ পাকিস্তানি টেলিভিশনের পরিচিত মুখ সানা। ২০১২ সালে শেহরী জাত-এর মাধ্যমে টেলিভিশনে আত্মপ্রকাশ করার পর, তিনি বেশ কয়েকটি সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। তবে ‘সুকুন’ সিরিজটি সানাকে পরিচিতি দিয়েছে।
এছাড়া তিনি রোমান্টিক নাটক খানিতে শিরোনাম চরিত্রে অভিনয় করার পরে লাক্স স্টাইল অ্যাওয়ার্ডে মনোনয়ন পেয়েছিলেন। সানা সামাজিক নাটক রুসওয়াই এবং ডাঙ্কের জন্য প্রশংসা অর্জন করেছিলেন।
এর আগে ২০২০ সালে সানা পাকিস্তানি অভিনেতা এবং গায়ক-গীতিকার উমাইর জাসওয়ালকে বিয়ের কিছুদিন পরেই আলাদা থাকতে শুরু করেন।এদিকে বেশ কয়েক মাস ধরেই পাকিস্তানি তারকা ক্রিকেটার শোয়েব মালিক ও ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার বিচ্ছেদ নিয়ে সরগরম আন্তর্জাতিক ক্রীড়াঙ্গন। কিছুদিন পরপরই গুঞ্জন ওঠে, এই দুই তারকার বিচ্ছেদের।
 কিন্তু সেটি জল্পনা-কল্পনা পর্যন্তই স্থায়ী হয়। দু-তিন দিনের আলোচনা-গুঞ্জন শেষে ফের তাদের আগের সম্পর্কে দেখা যায়। তবে তাদের বিচ্ছেদ হয়েছে কিনা, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat