×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০১-২২
  • ৪৪০৯২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন বলেছেন, তরুণরাই দেশের সম্পদ। তাদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে  যথাযথ প্রশিক্ষণ ও শিক্ষা প্রদান করতে হবে।
ই- গভন্যান্স ও উদ্ভাবন কর্মকৌশল ২০২৩-২৪ বাস্তবায়নের অংশ হিসেবে পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের তথ্য বাতায়ন হালনাগাদ নিশ্চিতকরণের লক্ষ্যে আজ সোমবার দিনব্যাপী এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ পরামর্শ দেন।
কর্মক্ষম জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন ও বেকার সমস্যা নিরসনে বিশ্ববিদ্যালয়ে নিয়মিত কোর্সের পাশাপাশি বিভিন্ন শর্ট কোর্স ও প্রফেশনাল কোর্স পরিচালনা করা যেতে পারে বলেও উল্লেখ করেন তিনি। 
 তিনি আরো বলেন, শ্রম বাজারে  দক্ষ জনবলের চাহিদা নিরূপণে ইউজিসি ইন্ডাস্ট্রি-একাডেমিয়া প্লাটফর্ম তৈরির উদ্যোগ গ্রহণ করেছে ।
 দেশে ক্রমবর্ধমান বেকার সমস্যা লাঘবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রয়োজনে বিভিন্ন শর্ট ও প্রফেশনাল কোর্স খুলতে পারে। অন্তত একটি কোর্স শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক করা যেতে পারে। শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের দক্ষতার ঘাটতি রয়েছে। এসব কোর্স করার মাধ্যমে তাদের কর্মদক্ষতা বৃদ্ধি পাবে বলেও তিনি মনে করেন। 
তিনি আরও বলেন, আধুনিক বিশ্বায়নের যুগে স্মার্ট ওয়েবসাইট বিশ্ববিদ্যালয়ের জন্য খুবই জরুরি। বিশ্ববিদ্যালয়ের গ্রহণযোগ্যতা বৃদ্ধি ও শিক্ষার্থীদের বিশ্বের সামনে তুলে ধরার জন্য ওয়েবসাইট তথ্যসমৃদ্ধ ও হালনাগাদ করা প্রয়োজন। 
এছাড়া, তিনি বিশ্ববিদ্যালয়ের ল্যাব, লাইবেরি ২৪ ঘণ্টা খোলা রাখা এবং সার্বক্ষণিক অন্যান্য সেবা প্রদানের জন্য বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে আহ্বান জানান।
ইউজিসি’র গবেষণা সহায়তা ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. মো. ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কমিশনের সচিব ড. ফেরদৌস জামান।
কর্মশালায় ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ইনোভেশন কমিটির ফোকাল পয়েন্ট ও আইটি কর্মকর্তাগণ  অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat