×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-০১-২৩
  • ২৩৪৯০৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
উজ্জ্বল রায়, নড়াইল  প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলায় বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ পল্লী চিকিৎসক নাজিম দেওয়ান (৭০) এর সন্ধান পাওয়া গেছে।  মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা বাঁকাইল বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম মহিলা কলেজের পাশ থেকে বস্তুাবন্দি অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
নিখোঁজ হওয়া ওই পল্লী চিকিৎসকের ছোট ছেলে আলিফ দেওয়ান মুঠোফোনে তার পিতার সন্ধান পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিখোঁজ নাজিম দেওয়ান উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের মশাঘুনি গ্রামের সাইদ আহমেদের ছেলে।পল্লী চিকিৎসকের ছোট ছেলে আলিফ দেওয়ান বলেন, মঙ্গলবার সকালে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা বাঁকাইল বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম মহিলা কলেজের পাশ থেকে বস্তাবন্দি অবস্থায় স্থানীয় লোকজন বাবাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরে খবর পেয়ে হাসপাতালে এসেছি। তার বাবা তাদেরকে জানিয়েছেন যে, তার কাছে ৪ হাজার টাকা ছিল। সেটা ছিনিয়ে নিয়ে কে বা কারা তাকে বস্তাবন্দি করে ফেলে রেখে গেছে।
এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় এর সঙ্গে কথা হলে তিনি বলেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন।
উল্লেখ্য, গত শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুরে লোহাগড়া উপজেলার মশাঘুনি গ্রামের নিজ বাড়ি থেকে মোটরবাইক নিয়ে লোহাগড়া বাজারের উদ্দেশ্য রওনা হয়ে নিখোঁজ হন নাজিম দেওয়ান। পরে শনিবার (২০ জানুয়ারি) সকালে লোহাগড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন নিখোঁজ ওই পল্লী চিকিৎসকের ছোট ছেলে আলিফ দেওয়ান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat