×
ব্রেকিং নিউজ :
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআর এর নাম পুনর্বহাল করা হবে : তারেক রহমান নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জুড়ে রাজনৈতিক জাগরণ সৃষ্টি হয়েছে : গোলাম পরওয়ার গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান প্রধান তথ্য কর্মকর্তার নওগাঁয় নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা এই নির্বাচন আগামীর বাংলাদেশের ভিত্তি : চট্টগ্রামের ডিসি ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ আমার সীমাবদ্ধতা আছে: মিথিলা তারেক রহমানের নীরব মানবিক দিক নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : সালাহউদ্দিন আহমদ শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২৪-০১-২৭
  • ৪৩৪৪৫৩৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, একটি  বৈষম্যহীন সমাজ গড়ার লক্ষ্যে বর্তমান সরকার কাজ করছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা ১৫ বছর দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন বলেই সমাজের সুবিধাবঞ্চিত আর পিছিয়ে পড়া মানুষ এগিয়ে যাচ্ছে। 
আজ শনিবার চাঁদপুর সরকারি শিশু পরিবার ও সরকারি বাক ও শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। 
তিনি বলেন, সমাজের প্রান্তিক মানুষদেরকে প্রশিক্ষণ, শিক্ষা ও আর্থিক সহায়তাসহ বাসস্থানের জন্য ঘর দিয়েছে সরকার। এসব মানুষকে উন্নয়নের মূল ধারায় নিয়ে আসার সুযোগ তৈরি করে দিচ্ছে সরকার। 
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলাম, চাঁদপুর সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রজত শুভ্র সরকার, স্বাধীনতা পদকপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, সরকারি শিশু পরিবারের প্রধান শিক্ষক আলপনা চাকমা, বাক ও শ্রবণপ্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat