×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০১-২৭
  • ৪৩৫২৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আজ  চিকিৎসক না থাকায় দুইটি ডেন্টাল চেম্বার বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।আজ শনিবার সকালে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাজারের মেঘা ডেন্টাল কেয়ার ও মোহনা ডেন্টাল কেয়ারে তালা ঝুলিয়ে  সাময়িক বন্ধ করে দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মইনুল হক।  কাগজপত্র ঠিক থাকলে চেম্বার দুটো খোলার অনুমতি পাবে বলে জানা গেছে।
ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে চেম্বার দুইটির চিকিৎসক চেম্বার খোলা রেখে চলে যান। এ কারণে চেম্বারে তাদের পাওয়া যায়নি। এমনকি কেউ চেম্বার দুইটির কোন কাগজপত্র দেখাতে পারেন নি। এ কারণে চেম্বার দুটি তালা ঝুলিয়ে সাময সময়িক  বন্ধ করে দেওয়া হয়েছে। বৈধ কাগজপত্র দেখাতে পারলে চেম্বার দুইটি খোলার অনুমতি দেওয়া হবে । টুঙ্গিপাড়া উপজেলার স্বাস্থ্য সেবার মান কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
এ সময় টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার  ডা. আলিফ শাহরিয়া সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat