×
ব্রেকিং নিউজ :
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআর এর নাম পুনর্বহাল করা হবে : তারেক রহমান নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জুড়ে রাজনৈতিক জাগরণ সৃষ্টি হয়েছে : গোলাম পরওয়ার গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান প্রধান তথ্য কর্মকর্তার নওগাঁয় নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা এই নির্বাচন আগামীর বাংলাদেশের ভিত্তি : চট্টগ্রামের ডিসি ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ আমার সীমাবদ্ধতা আছে: মিথিলা তারেক রহমানের নীরব মানবিক দিক নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : সালাহউদ্দিন আহমদ শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২৪-০২-০৩
  • ৪৫৬৮৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ কোস্ট গার্ডের    নবনিযুক্ত মহাপরিচালক  রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী,  আজ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন।
তিনি সকাল ১০ টা ৩৫ মিনিটে টুঙ্গিপাড়া পৌঁছে স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদনের পর তিনি বেদীর পাশে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থেকে বাঙালির শৃংখল মুক্তির মহানায়কের প্রতি গভীর সম্মান প্রদর্শন করেন।
এসময় কোস্ট গার্ডের একটি সুসজ্জিত দল গার্ড অব অনার প্রদান করে। বেজে ওঠে বিউগল। প্রদান করা হয় সশস্ত্র সালাম।
অতঃপর পবিত্র সূরা ফাতেহা পাঠ করে তিনি বিশেষ মোনাজাতে অংশ নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ও ৭৫ এর ১৫ আগস্টের সকল শহীদের রূহের মাগফিরাত কামনা করেন। সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সকল সদস্যদের দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করে প্রার্থনা করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষ কোস্টগার্ড মহাপরিচালক  বঙ্গবন্ধু সমাধি সৌধের প্রশাসনিক ভবনে যান। সেখানে বিশ্রামাগারে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
মহাপরিচালকের শ্রদ্ধা নিবেদনের সময় কোস্ট গার্ড সদর দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাগণ, জোনাল কমান্ডার পশ্চিম জোন ও অন্যান্য কর্মকর্তাগণসহ বিভিন্ন স্তরের কোস্ট গার্ড সদস্যগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat