×
ব্রেকিং নিউজ :
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআর এর নাম পুনর্বহাল করা হবে : তারেক রহমান নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জুড়ে রাজনৈতিক জাগরণ সৃষ্টি হয়েছে : গোলাম পরওয়ার গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান প্রধান তথ্য কর্মকর্তার নওগাঁয় নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা এই নির্বাচন আগামীর বাংলাদেশের ভিত্তি : চট্টগ্রামের ডিসি ভারতের কাছে ফাইনালে পরাজিত হয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ আমার সীমাবদ্ধতা আছে: মিথিলা তারেক রহমানের নীরব মানবিক দিক নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : সালাহউদ্দিন আহমদ শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার
  • প্রকাশিত : ২০২৪-০২-০৩
  • ৪৩৭৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন,ভিশন ২০৪১ বাস্তবায়নে একুশের চেতনায়  সাংস্কৃতিক বিপ্লব প্রয়োজন।
তিনি আজ ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইন্জিনিয়ার্সে একুশের চেতনায় স্মার্ট বাংলাদেশ বিনির্মানে ভিশন ২০৪১ বাস্তবায়ন শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
লাকসাম-মনোহরগন্জ 'বঙ্গবন্ধু পরিষদ', ঢাকা ও লাকসাম-মনোহরগঞ্জ পেশাজীবি পরিষদের আয়োজনে এ সভায় আরো বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ম্যানেজিং ডিরেক্টর এম সাইফুর রহমান, লাকসাম পৌরসভার মেয়র অধ্যাপক মো. আবুল খায়ের, মনোহরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন, বঙ্গবন্ধু পরিষদ, লাকসাম-মনোহরগন্জ্ঞ  সভাপতি অহিদুল্লা মজুমদার।
মন্ত্রী বলেন,মানুষের সৃষ্টিশীলতা বিকাশের জন্য সাংস্কৃতিক বিপ্লব অপরিহার্য। একুশের চেতনায় সাংস্কৃতিক বিপ্লবই পারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নত বাংলাদেশের স্বপ্ন ভিশন-২০৪১ বাস্তবায়ন করতে। সৃষ্টিশীল মানুষের মনোজাগতিক পরিবর্তনই সমাজের অনেক কল্যাণের চাবিকাঠি হিসেবে কাজ করে। তাই বাঙালির স্বাধিকার আন্দোলনের সূতিকাগার বায়ান্নর একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমাদেরকে দেশ ও জাতি গঠনে আত্মনিয়োগ করতে হবে।
স্থানীয় সরকার মন্ত্রী এ সময় মানবসম্পদ উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করে বলেন, ভিশন-২০৪১ বাস্তবায়ন করতে হলে আমাদের দক্ষ মানব সম্পদ তৈরি করতে হবে।
এ সময় তিনি লাকসাম- মনোহরগন্জ্ঞ উপজেলার উন্নয়নে গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়ে বলেন, এক সময় এ অঞ্চলের মানুষের উপর অত্যাচার, নির্যাতনের ইতিহাস থাকলেও বিগত সময়ে সুশাসন নিশ্চিত করার মাধ্যমে সকল সামাজিক অনাচার দূর করা হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat