×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-০২-১৭
  • ৪৩৫৯৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
 গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন ইন্দো-বাংলাদেশ ফ্রেন্ডশিপ ইন্টারন্যাশনাল কনফারেন্সে অংশ গ্রহনকারী ভারত ও বাংলাদেশের শতাধিক চিকিৎসক।  
আজ শনিবার বিকাল পৌঁনে ৫ টায় চিকিৎসকরা টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানান।
পরে তারা বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে মহান এ নেতার প্রতি সম্মান প্রদর্শন করেন।
তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য বিশেষ প্রার্থনায় অংশ নেন। এ সময় বাংলাদেশ ও ভারতের সমৃদ্ধির জন্য প্রার্থনা করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে চিকিৎসকরা বঙ্গবন্ধু সমাধিসৌধের প্রশাসনিক ভবনে যান। সেখানে তারা পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
ইন্দো-বাংলাদেশ ফ্রেন্ডশিপ ইন্টারন্যাশনাল কনফারেন্সে অংশ গ্রহনকারী চিকিৎসকরা টুঙ্গিপাড়ায় জাতির পিতার স্মৃতি বিজরিত স্থান সমূহ পরিদর্শন করেন। এছাড়া তারা বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্স ঘুরে ঘুরে দেখেন। 
শুক্রবার রাত থেকে গোপালগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতালে শেখ হাসিনা ইনিসিয়েটিভ বিশ্বে ছড়িয়ে দিতে তিনদিন ব্যাপী ইন্দো-বাংলাদেশ ফ্রেন্ডশিপ ইন্টারন্যাশনাল কনফারেন্স অন কমিউনিটি আই হেলথ কেয়ার বিওন্ড দা বর্ডার শুরু হয়। আগামীকাল রোববার এ কনফারেন্স সমাপ্ত হবে।  
এ কনফারেন্সে ভারতের ৫০ জন চিকিৎসকসহ শতাধিক চক্ষু ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অংশ নিয়েছেন বলে জানিয়েছেন আয়োজক প্রতিষ্ঠান চক্ষু হাসপাতালের পরিচালক প্রফেসর ডা. নাহিদ ফেরদৌসী। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat