×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০২-১৭
  • ৬৮২৪১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সাবেক পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতির রূুপকার। 
তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে সর্বাপেক্ষা দীর্ঘতম সময়ের জন্য রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত। তিনি সারাবিশ্বেও দীর্ঘতম সময় ধরে দায়িত্বে থাকা নারী সরকারপ্রধান। তাঁর নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের সঙ্গে সুশাসনও নিশ্চিত হয়েছে। 
আজ শনিবার শরীয়তপুরের নড়িয়ায় ‘জয় বাংলা এভিনিউ’র নদীতীর সংরক্ষণ শক্তিশালীকরণ কাজের উদ্বোধন এবং নড়িয়া পৌরসভার ১, ৬ ও ৭নং ওয়ার্ডে ৭টি সড়কের চলমান কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 
এনামুল হক শামীম বলেন, ২০৪১ সাল নাগাদ উন্নত, আধুনিক ও প্রযুক্তি নির্ভর মেধাভিত্তিক সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য অর্জনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। 
তিনি বলেন, বঙ্গবন্ধুর দেখানো পথে জননেত্রী শেখ হাসিনা মেধা, সততা আর সাহসিকতা দিয়ে শ্রম-নির্ভর অর্থনীতির পরিবর্তে আধুনিক প্রযুক্তি-নির্ভর ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছেন। গত ৩ মেয়াদে তিনি স্বল্পোন্নত বাংলাদেশকে উন্নয়নশীল দেশের কাতারে নিয়ে গেছেন। তিনি উন্নয়নের পাশাপাশি সুশাসন প্রতিষ্ঠা করেছেন। দেশের অসহায় মানুষের জন্য বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ বিপুল সংখ্যক জনগোষ্ঠীকে সামাজিক সুরক্ষা প্রদান করছেন। 
ছাত্রলীগের সাবেক সভাপতি শামীম বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার গত তিন মেয়াদে যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে, তা নজিরবিহীন। তাঁর হাত ধরেই বিশ্ববাসীর কাছে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে এক বিস্ময়। দেশে ও দেশের বাইরে ভিশনারি লিডার হিসেবে শেখ হাসিনার যে সাফল্য তা এক কথায় অনন্য ও অসাধারণ। 
এসময় তার সঙ্গে ছিলেন, পানি উন্নয়ন বোর্ডের ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. শাহজাহান সিরাজ, নড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম ইসমাইল হক, নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার শংকর চন্দ্র বৈদ্য, শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম আহসান হাবীব, আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য জহির সিকদার, নড়িয়া পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, সাবেক মেয়র শহিদুল ইসলাম বাবু রাড়ী, উপজেলা ভাইস-চেয়ারম্যান জাকির বেপারী প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat