×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-০২-১৮
  • ৪৩৬৫৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইরানের দক্ষিণাঞ্চলে এক ব্যক্তি তার ১২ জন আত্মীয়কে গুলি করে হত্যা করেছে। দেশটিতে এটি একটি বিরল ঘটনা। শনিবার রাষ্ট্রীয় গণমাধ্যম এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
ইরানের কেরমান প্রদেশের প্রধান বিচারপতি ইব্রাহিম হামিদির বরাত দিয়ে সরকারি বার্তা সংস্থা আইআরএনএ জানায়, ৩০ বছর বয়সী এক ব্যক্তি পারিবারিক বিরোধের জের ধরে  প্রদেশটির ফারিয়াব শহরের কাছে একটি বাড়িতে করে পিতা ও ভাইসহ তার পরিবারের ১২ সদস্যকে গুলি করে হত্যা করে। সে এ হত্যাকান্ডে কালাশনিকভ বন্দুক ব্যবহার করে।
বার্তা সংস্থাটি আরো জানায়, সেখান থেকে তাকে গ্রেফতারের চেষ্টা করার সময় নিরাপত্তা বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে ওই ব্যক্তি নিহত হয়।
ইরানে এ ধরনের ভয়াবহ বন্দুক হামলার ঘটনা একেবারেই বিরল। দেশটির জনগণ কেবলমাত্র শিকারের কাজে ব্যবহারের জন্য বন্দুক রাখার সুযোগ পেয়ে থাকে।
জানুয়ারিতে একই প্রদেশে একটি সামরিক ঘাঁটির ভেতরে সেনাবাহিনীর এক কর্মী গুলি চালিয়ে পালিয়ে যাওয়ার আগে কমপক্ষে পাঁচজন সৈন্যকে হত্যা করেছিল। গুলি করে পালিয়ে চাওয়া ওই ব্যক্তিকে সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য করা হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat