×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৪-০২-১৮
  • ৭৭৪৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ নসরুল হামিদ এমপি বলেছেন, পর্যায়ক্রমে সারাদেশে মডেল পাম্প করা হবে। আজ রোববার সকালে ঢাকা-সিলেট মহাসড়কে (ওসমানী নগরের দয়ামীর) মেসার্স হাজী মাসহুদ আলী মডেল পেট্রোল পাম্প উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ২০১৮ সালে বাংলাদেশের পেট্রোল পাম্পের নীতিমালা করা হয়েছে। শহরে কেমন হবে, হাইওয়ের পাশে কেমন হবে ও গ্রামীণ এলাকায় কেমন হবে। এ জন্য আলাদা নকশা করা হয়েছে। প্রথম ধাপে হাইওয়ে সড়কের পাশে ৮টি মডেল পাম্প করা হচ্ছে, তারমধ্যে ৬টি চালু হয়েছে। আমরা অনুমোদন দিয়েছি প্রাইভেট প্রতিষ্ঠান নির্মাণ করেছে। তিনি বলেন, মডেল পেট্রোল পাম্পে অনেক সুবিধা থাকবে। তেল নেওয়ার পাশাপাশি এখানে বিদ্যুতের চার্জিং স্টেশন থাকবে। দীর্ঘযাত্রার পর গাড়ির চালকরা এখানে বিশ্রাম নিতে পারবে। তাদের গোসলের জন্য ব্যবস্থা থাকবে।
নতুন নীতিমালায় সারাদেশে কতগুলো পেট্রোল পাম্প দরকার, একটি থেকে আরেকটির দূরত্ব কত হবে তাও নির্ধারণ করা হয়েছে বলে জানান তিনি।
উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সিটি সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ও হাবিবুর রহমান হাবিব এমপি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat