×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-০২-১৮
  • ৪৫৪২২০ বার পঠিত
  • আলমাহমুদ-ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট-সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উপজেলা পর্যায়ে "জাতীয় প্রাথমিক শিক্ষা পদক" প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০ টায় উল্লাপাড়া পৌর শহরের কাওয়াক হাসপাতাল মাঠে উপজেলা শিক্ষা অফিস " জাতীয় প্রাথমিক শিক্ষা পদক" অনুষ্ঠানের আয়োজন করে।
উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক উদ্বোধনী অনুষ্ঠানে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সংসদ সদস্য,  স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম শফি।
 অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উল্লাপাড়া পৌরসভার মেয়র এস এম নজরুল ইসলাম, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান পান্না, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রীবলী ইসলাম কবিতা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ছানোয়ার হোসেন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল লতিফ, সহ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ আমিনুজ্জামান অলক, উল্লাপাড়া সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আবু সাঈদ স্বপন, প্রমুখ।
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক অনুষ্ঠানে পৌরসভা সহ উপজেলার ১৪ টি ইউনিয়নের স্কুল থেকে শিক্ষার্থীরা ৫৪ টি ইভেন্টে এ প্রতিযোগিতায় অংশ নেয়।
প্রতিযোগিতার মধ্যে ছিলো -  দৌড়, লাফ, দীর্ঘ লাফ, বিস্কুট দৌড়, দলীয় নৃত্য, একক নৃত্য, অভিনয় সহ অন্যান্য খেলায় অংশগ্রহণ করে শিক্ষার্থীরা। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি সকল বিজয়ী প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat