×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-০২-২১
  • ৫৭২৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নীলফামারী জেলায় আজ যথাযোগ্য মর্যাদায় ও নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসের সূচনায় প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের পর শহীদদের স্মরণে একমিনিট নিরবতা পালন করা হয়। রাষ্ট্রের পক্ষে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। এরপর জেলার পুলিশ সুপার মো. গোলাম সবুর পুষ্পমাল্য অর্পণ করেন। 
পরে পর্যায়ক্রমে জেলায় বিচার বিভাগ, স্বাস্থ্য বিভাগ, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ- সহ বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পমাল্য অর্পণ করে।
আজ বুধবার সূর্যোদয়ের সঙ্গে বিভিন্ন সরকারি- বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনিমিতভাবে উত্তোলনের পর প্রভাত ফেরিতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। এরপর শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে সকল শ্রেণিপেশার মানুষ। 
বুধবার সকাল ৭টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পোস্টার, পুস্তক, আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। গণগ্রন্থাগার অধিদপ্তর ও বাংলাদেশ শিশু একাডেমির আয়োজনে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে ভাষা শহীদদের পরিবারের সদস্যদের সংর্বধনা ও ভাষা শহীদদের স্মৃতির উদ্দেশ্যে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শেষে সেখানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat