×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-০২-২২
  • ৩২৯০১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রিয়ার সল্ট লেকের বিপক্ষে বুধবার ২-০ গোলের জয়ের মাধ্যমে মেজর লিগ সকারের নতুন মৌসুম শুরু করেছে ইন্টার মিয়ামি। নিজে গোল না পেলেও মিয়ামির দুটি গোলেরই যোগানদাতা ছিলেন লিওনেল মেসি। 
আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক কাল পুরো ৯০ মিনিট খেলেছেন। দারুন পারফরমেন্সের মাধ্যমে তিনি মৌসুমের শুরুতে ফিটনেস শঙ্কাকে একেবারে উড়িয়ে দিয়েছেন। অসাধারণ এক জয়ের মাধ্যমে মিয়ামিও প্রমান দিল বাজিকরদের কাছে কেন এবার তারা শিরোপার ফেবারিট
ইনজুরির কারনে গত মৌসুমের শেষটা খেলা হয়নি। প্রাক-মৌসুমেও কিছু কিছু ম্যাচে তিনি বিশ্রামে ছিলেন। এ সম্পর্কে কোচ জেরাডো মার্টিনো বলেছেন, ‘তাকে দেখে ভালই মনে হয়েছে। মেসির খেলার মধ্যে বেশ গতি ছিল।’
ঘরের মাঠ ফ্লোরিডার চেস স্টেডিয়ামে মেসির সাথে মূল দলে ছিলেন আরো তিন সাবেক বার্সা খেলোয়াড় লুইস সুয়ারেজ, মিডফিল্ডার সার্জিও বাসকুয়েটস ও লেফট-ব্যাক জোর্দি আলবা। সাবধানী সল্ট লেকের বিপরীতে মেসি ১৮ মিনিটে ৩০ গজ দুর থেকে কার্লিং ফ্রি-কিকে প্রায় গোল করেই ফেলেছিলেন। কিন্তু তার শটটি লাইনের উপর থেকে জাস্টেন গ্ল্যাড ক্লিয়ার করেন। ৩৯ মিনিটে বাসকুয়েটসের কাছ থেকে বল নিয়ে চতুরতার সাথে ফিনিশ ফরোয়ার্ড রবার্ট টেইলরের দিকে বাড়িয়ে দেন। টেইলরের লো শটটি আটকাতে পারেননি সল্ট লেক গোলরক্ষক জ্যাক ম্যাকম্যাথ। 
৮৩ মিনিটে মাঝমাঠ থেকে বল টেনে নিয়ে সুয়ারেজের কাছে দেন মেসি। এরপর মেসি সেই বল বাড়িয়ে দেন গোমেজকে। প্যারাগুয়ের এই মিডফিল্ডার সহজ সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান দ্বিগুন করেন। 
ম্যাচ শেষে অ্যাপল টিভিকে সুয়ারেজ বলেছেন, ‘আমি খুবই খুশি। কারণ, প্রথম ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। দলকে ট্রফি জেতাতে নিজের সেরাটা দিতে চাই। আমি জানতাম আমার সামনে কী আছে। কারণ আগে থেকেই এই লিগ অনুসরণ করছি। আমার বন্ধুরা আমাকে বলেছে এখানে কঠিন প্রতিযোগিতার মুখোমুখি হব।’
আগামী রোববার লিগের পরবর্তী ম্যাচে লস এ্যাঞ্জেলেস গ্যালাক্সির মুখোমুখি হবে ইন্টার মিয়ামি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat