×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-০২-২৩
  • ২৩৪২৮৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ২ দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাভবন ডি’এর সামনে বেলুন ও পায়রা উড়িয়ে এর উদ্বোধন করেন শাবিপ্রবি'র উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। আজ শুক্রবার ও আগামীকাল শনিবার দিনব্যাপী বিভিন্ন আয়োজনের মাধ্যমে পুনর্মিলনী অনুষ্ঠান হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক কবির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন, অর্থনীতি বিভাগের প্রধান অধ্যাপক জহির উদ্দিন আহমেদ, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মোসলেহ উদ্দিন খুশবু, সদস্য সচিব অধ্যাপক মাহবুবুল হাকিম, আহ্বায়ক সুরঞ্জিত ভূষণ দাস রায় প্রমুখ। উদ্বোধন পরবর্তী শোভাযাত্রা হয়। এতে বিভাগটির শিক্ষক, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
এদিকে, শনিবার সমাপনী অনুষ্ঠানে কনসার্ট হবে। সেখানে ‘ভয়েজ অব মাইলস’ গান মঞ্চস্থ করবেন। এসময় প্রধান অতিথি হিসেবে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।
এদিকে এই পুনর্মিলনীকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, এককিলো রোড়, গোলচত্বর, ডি-বিল্ডিং কেন্দ্রীয় মিলনায়তন ও বিভিন্ন সড়কে মরিচ বাতি, রংবেরংয়ের ছাতা, ল্যাম্প লাইট ইত্যাদি দিয়ে সজ্জিত করা হয়েছে। এই মিলনমেলাকে কেন্দ্র করে ক্যাম্পাসে যেন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
প্রসঙ্গত, বর্তমানে বিভাগটির ১১জন শিক্ষক বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেছেন। মেধার স্বাক্ষর হিসেবে এ বিভাগের শিক্ষার্থীবৃন্দ প্রধানমন্ত্রী স্বর্ণপদক, ইউজিসি অ্যাওয়ার্ডসহ উচ্চ শিক্ষায় বৃত্তি নিয়ে দেশের বাইরের বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চতর ডিগ্রি সম্পন্ন করছেন। এর মধ্যে পুনর্মিলনী অনুষ্ঠানে বিভাগটির প্রাক্তন ২ হাজার শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছেন বলে জানিয়েছেন পুণর্মিলনী আয়োজকরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat