×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-০৩-০১
  • ৫১২২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট  দশম আসরে শীর্ষ পাঁচ ব্যাটারের  সবাই স্বদেশী। 
এবারের আসরে সর্বোচ্চ রান করেছেন চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। ১৫ ম্যাচের ১৫ ইনিংসে ৩টি হাফ-সেঞ্চুরিতে ৪৯২ রান করেন তিনি।
১৪ ম্যাচের ১৪ ইনিংসে ১টি সেঞ্চুরি ও ২টি হাফ-সেঞ্চুরিতে ৪৬২ রান নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের তাওহিদ হৃদয়।
তৃতীয় সর্বোচ্চ ৩৯১ রান করেছেন কুমিল্লার অধিনায়ক লিটন দাস।
এরপর চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের তানজিদ হাসান ৩৮৪ ও বরিশালের মুশফিকুর রহিম ৩৮০ রান করেন।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দশম আসরের শীর্ষ পাঁচ ব্যাটার :
ব্যাটার    ম্যাচ    ইনিংস    রান    ১০০    ৫০
তামিম ইকবাল (ফরচুন বরিশাল)    ১৫    ১৫    ৪৯২    ০    ৩
তাওহিদ হৃদয় (কুমিল্লা ভিক্টোরিয়ান্স)    ১৪    ১৪    ৪৬২    ১    ২
লিটন দাস (কুমিল্লা ভিক্টোরিয়ান্স)    ১৪    ১৪    ৩৯১    ০    ৩
তানজিদ হাসান (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স)    ১২    ১২    ৩৮৪    ১    ২
মুশফিকুর রহিম (ফরচুন বরিশাল)    ১৫    ১৫    ৩৮০    ০    ৩

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat