×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-০৩-১৪
  • ৫৭০৫৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সন্তান প্রসবের পর অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ফুটবলার রাজিয়া সুলতানার(২০)মৃত্যু হয়েছে। তিনি অনূর্ধ্ব ১৯ জাতীয় নারী ফুটবল টিমের সদস্য ছিলেন।
জেলার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের লক্ষ্মীনাথপুর গ্রামে নিজ বাড়িতে বৃহস্পতিবার ভোররাতে এই ঘটনা ঘটে। রাজিয়া লক্ষ্মীনাথপুর গ্রামের নূর আলী সরদারের মেয়ে।
কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাইদ মেহেদি জানান, গতকাল ১৩ মার্চ রাত ১০দিকে রাজিয়া একটি পুত্র সন্তান প্রসব করে। পরে রাত ৩টার দিকে অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকে। এতে একপর্যায়ে স্ট্রোকে আক্রান্ত হয় রাজিয়া। পরে তাকে কালিগঞ্জ হাসপাতালে নেয়ার পথে ভোর ৪টার দিকে তার মৃত্যু হয়।
তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয় থেকে ফুটবল প্রতিযোগিতায় সেরা খেলোয়াড় ছিল রাজিয়া। পরবর্তীতে জাতীয় নারী ফুটবল দলের অনূর্ধ্ব ১৪ ও অনূর্ধ্ব ১৬ দলের সদস্য হয়ে খেলার সুযোগ হয় রাজিয়ার। সবশেষ অনূর্ধ্ব ১৯ জাতীয় নারী ফুটবল টিমের সদস্য ছিল সে। ভুটানে খেলতে গিয়েছিল সে। তবে কিছুদিন আগে তার পরিবার থেকে তাকে বিয়ে দিয়ে দেয়া হয়। এজন্য গেল একবছর খেলার বাইরে ছিল সে। তার অকাল মৃত্যুর খবরে সাতক্ষীরাসহ দেশের ক্রীড়াঙ্গনের সকলে শোকাহত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat