×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৪-০৩-১৬
  • ৩৪৪৮৫৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম এমপি বলেছেন, বিএনপি-জামায়াত দেশের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে আন্দোলনের নামে দুষ্কর্ম চালিয়ে যাচ্ছে।
আজ শনিবার দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু বিদস-২০২৪ উপলক্ষে রাজধানীর সিদ্ধেশ্বরী কলেজ আয়োজিত বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
বাহাউদ্দিন নাছিম বলেন, বিএনপি-জামায়াত বহির্বিশ্বের আদালত কর্তৃক রায় পাওয়া সন্ত্রাসী সংগঠন। তারা দেশ বাঁচানোর আন্দোলন করতে জানে না, তারা তাদের দল রক্ষার আন্দোলন করে। এরা মানুষ পুড়িয়ে ধ্বংসের রাজনীতি করে। এই বিএনপি-জামায়াত আন্দোলন-সংগ্রামের নামে দুষ্কর্ম চালিয়ে যাচ্ছে।
তিনি বলেন, এই বিএনপি-জামায়াত মহান মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে হাত মিলিয়ে আমাদের দেশের মানুষদের হত্যা করেছিল। তারা জাতির পিতার মহানুভবতাকে দুর্বলতা ভেবে তার সরকারকে উৎখাত করার জন্য জাতির পিতাকে সপরিবারে হত্যা করেছিল। এই দেশ বিরোধী অপশক্তি এখন একই ধারায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরোধিতা করছে।
সিদ্ধেশ্বরী কলেজের অধ্যক্ষ প্রফেস শেখ জুলহাস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন, সিদ্ধেশ্বরী কলেজ গভর্নিং বডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ভূঁইয়া সফিকুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের সহ-সভাপতি শহীদ সেরনিয়াবাত প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat